"ঘটনা-২ এ বর্ণিত সামাজিক সমস্যা প্রতিরোধে ব্যাপক সামাজিক আন্দোলন গুরুত্বপূর্ণ ভূমকা রাখতে পারে।"- তুমি কি একমত? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দেখাও।
উত্তর: ঘটনা-২ এ বর্ণিত সামাজিক সমস্যা হলো জঙ্গীবাদ। জঙ্গীবাদ প্রতিরোধে ব্যাপক সামাজিক আন্দোলন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এ বক্তব্যের সাথে আমি একমত। আচরণিক দৃষ্টিতে জঙ্গি বলতে যুদ্ধবাজ, আক্রমণাত্মক, হিংসাত্মক এবং উগ্রপন্থি ব্যক্তি বা সমষ্টিকে বোঝায়। তারা আক্রমণাত্মক ও হিংসাত্মক উপায়ে রাষ্ট্র বা সমাজ অননুমোদিত কোনো সংস্কারের সমর্থনে কাজ করে। নিজেদের উদ্দেশ্য পূরণ ও ধ্যানধারণা প্রতিষ্ঠায় তারা চরম ও হিংসাত্মাক পন্থার আশ্রয় নেয়। আর জঙ্গির দ্বারা রচিত ও প্রচারকৃত ধ্যানধারণাই হলো জঙ্গিবাদ। যারা চরম উগ্রপন্থি হিসেবে পরিচিত। উদ্দীপকের ঘটনা-২ এ দেখা যায়, একদিন জনাকীর্ণ রাস্তায় ট্রাক চালিয়ে দিয়ে কিছু মানুষ হত্যা করা হয়। পরবর্তীতে একটি বিশেষ গোষ্ঠী ঘটনার দায়ভার স্বীকার করে বিবৃতি দেয় এবং বলে যে একটি বিশেষ উদ্দেশ্য পূরণের জন্য তারা এ কাজ করেছে। এ ঘটনাটি মূলত জঙ্গিবাদ নামক সামাজিক সমস্যাকেই নির্দেশ করে। যেকোনো সামাজিক সমস্যা প্রতিরোধের গুরুত্বপূর্ণ হাতিয়ার হলো সামাজিক আন্দোলন। জঙ্গিবাদ প্রতিরোধের ক্ষেত্রেও ব্যাপক সামাজিক আন্দোলন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। সামাজিক আন্দোলনের অংশ হিসেবে রাজনৈতিক ও ধর্মীয় সঠিক ব্যাখ্যা প্রদান ও প্রচার করলে জঙ্গিবাদ রোধ করা সহজ হবে। এক্ষেত্রে প্রচারপত্র, পোস্টার, লিফলেট প্রভৃতি ব্যবহার করা যায়। সামাজিক আন্দোলনের মাধ্যমে জঙ্গিবাদের কুফল সম্পর্কে গণসচেতনতা সৃষ্টি ও এর বিরুদ্ধে ব্যাপক জনসমর্থন সৃষ্টি করা যেতে পারে। তাছাড়া আন্দোলনের অংশ হিসেবে ধর্মীয় প্রতিষ্ঠানে আলোচনা সভা আয়োজনের মাধ্যমে উগ্র ও বিভ্রান্ত ধর্মদর্শনের বিরুদ্ধে সচেতনতা সৃষ্টি করা যায়। এতে জঙ্গিবাদ প্রতিরোধ করা বহুলাংশে সম্ভব হবে। উপরের আলোচনা থেকে বলা যায়, উদ্দীপকের ঘটনা-২ এ নির্দেশিত জঙ্গিবাদ সমস্যা প্রতিরোধে ব্যাপক সামাজিক আন্দোলন অত্যন্ত কার্যকর ভূমিকা পালন করতে পারে।
SSC বাংলাদেশ ও বিশ্বপরিচয় অধ্যায়-১৫ : বাংলাদেশের সামাজিক সমস্যা ও প্রতিকার (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলাদেশ ও বিশ্বপরিচয় · অধ্যায়-১৫ : বাংলাদেশের সামাজিক সমস্যা ও প্রতিকার (Full Syllabus) · সৃজনশীল
"ঘটনা-২ এ বর্ণিত সামাজিক সমস্যা প্রতিরোধে ব্যাপক সামাজিক আন্দোলন গু…
উদ্দীপক
Dhaka · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর