সিয়ামের সমস্যাটি কোন ধরনের সামাজিক সমস্যাকে নির্দেশ করছে? ব্যাখ্যা কর।
উত্তর: সিয়ামের সমস্যাটি যে সামাজিক সমস্যাকে নির্দেশ করে তা হলো সড়ক দুর্ঘটনা। বাংলাদেশে বিদ্যমান সামাজিক সমস্যাগুলোর অন্যতম হলো সড়ক দুর্ঘটনা। চালক, মালিক, ট্রাফিক পুলিশ এবং রাস্তার ত্রুটিজনিত সড়ককেন্দ্রিক যে দুর্ঘটনা তাকেই সড়ক দুর্ঘটনা বলে। বাংলাদেশে রাস্তাঘাট ও যানবাহন বৃদ্ধির সাথে সাথে দুর্ঘটনার হারও অপ্রতিরোধ্য গতিতে বেড়ে চলেছে। সেই সাথে বৃদ্ধি পাচ্ছে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতের সংখ্যা। উদ্দীপকের সিয়াম স্কুলে না আসার কারণ সম্পর্কে জানায় সে ঘরে ১ মাস ধরে পা ভেঙে শুয়ে আছে। হোন্ডার সাথে ধাক্কা খেয়ে তার এই অবস্থা। এরূপ বক্তব্যে সড়ক দুর্ঘটনারই প্রতিচ্ছবি প্রকাশ পায়। কেননা কোনো যানবাহনের দ্বারা সংঘঠিত দুর্ঘটনা সড়ক দুর্ঘটনা নামে পরিচিত। সুতরাং সিয়ামের ঘটনাটি সড়ক দুর্ঘটনাকেই তুলে ধরে।
SSC বাংলাদেশ ও বিশ্বপরিচয় অধ্যায়-১৫ : বাংলাদেশের সামাজিক সমস্যা ও প্রতিকার (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলাদেশ ও বিশ্বপরিচয় · অধ্যায়-১৫ : বাংলাদেশের সামাজিক সমস্যা ও প্রতিকার (Full Syllabus) · সৃজনশীল
সিয়ামের সমস্যাটি কোন ধরনের সামাজিক সমস্যাকে নির্দেশ করছে? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Barisal · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর