দৃশ্যকল্প-২ এ নির্দেশিত সমস্যা সমাধানে শুধুমাত্র আইন ও আন্তর্জাতিক সনদই যথেষ্ট কি? তোমার মতামতের সপক্ষে যুক্তি দাও।
উত্তর: দৃশ্যকল্প-২ এর নির্দেশিত সমস্যাটি হলো শিশুশ্রম। এই সমস্যা সমাধানে শুধু আইন ও আন্তর্জাতিক সনদ যথেষ্ঠ নয়। শিশুদের দ্বারা সংঘঠিত শ্রম শিশুশ্রম হিসেবে বিবেচিত হয়। জাতিসংঘ শিশু অধিকার কনভেনশন অনুযায়ী ১৮ বছরের কম বয়সী সকলেই শিশু বলে বিবেচিত। বাংলাদেশ ১৯৯০ সালে এ সনদ অনুমোদন করে। বাংলাদেশে শিশুদের সংজ্ঞায়নে বিভিন্ন ধরনের আইন রয়েছে। উদ্দীপকের দৃশ্যকল্প-২ এ বলা হয়েছে, ৮ বছরের বাবুল সংসারের খরচ চালানোর জন্য বিভিন্ন ধরনের কাজ করে। ইচ্ছা থাকা সত্ত্বেও সে অন্যান্য শিশুদের মতো খেলাধুলা করতে পারে না, বিদ্যালয়ে গিয়ে লেখাপড়াও করতে পারে না। এখানে মূলত শিশুশ্রমকে নির্দেশ করা হয়েছে। এরূপ শিশুশ্রম নিবারণের জন্য জাতীয় শিশুশ্রম নিরসন নীতি-২০১০-এ কতকগুলো সুনির্দিষ্ট লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। যেমন-শিশুশ্রম প্রতিরোধ ও নির্মূলে কৌশলগত ব্যবস্থা গ্রহণ, সকল খাত হতে ঝুঁকিপূর্ণ শিশুশ্রম নিরসনে স্বল্পমেয়াদি পদক্ষেপ ও সব ধরনের শিশুশ্রম নিরোধে দীর্ঘমেয়াদি ব্যবস্থা গ্রহণ। কার্যত এসব আইন প্রণয়নের পাশাপাশি সুষ্ঠু প্রয়োগই শিশুশ্রম প্রতিরোধে কার্যকরী ভূমিকা রাখবে। অন্যদিকে জাতিসংঘ শিশু অধিকার সনদ ১৯৮৯ তে বলা হয়েছে স্থানীয় পরিস্থিতি বিবেচনায় সদস্য রাষ্ট্রগুলো শিশুশ্রমের বয়স ও কর্মঘণ্টা নির্ধারণ এবং কর্মে নিয়োগের যথার্থ শর্তাবলি নির্ধারণ করবে। এর অনুসমর্থনে বাংলাদেশ শিশুশ্রমনীতি নির্ধারিত হলেও অভিভাবক ও শ্রমিক নিয়োগকারীরা তা মানেন না। এজন্য প্রয়োজন আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সুষ্ঠু তদারকি। বাংলাদেশে শিশুশ্রমের অন্যতম কারণ অর্থনৈতিক দুরাবস্থা। অভিভাকরা সন্তানদের স্কুলের পরিবর্তে কাজে পাঠানোকে বেশি লাভজনক মনে করেন। এটি রোধ করতে পারলে শিশুশ্রম অনেকাংশে কমে যাবে। এজন্য বিভিন্ন সমাজ সচেতনতামূলক সংগঠন তৈরি করে অভিভাবকদের সচেতন করা যেতে পারে যে, কারখানার পরিবর্তে বিদ্যালয়ে পাঠালে সে একটি সম্পদে পরিণত হবে। সর্বোপরি দেশীয় ও আন্তর্জাতিক আইনের সুষ্ঠু প্রয়োগ এবং সর্বস্তরের নাগরিক সচেতনতার মাধ্যমে শিশুশ্রম প্রতিরোধ করা যেতে পারে।
SSC বাংলাদেশ ও বিশ্বপরিচয় অধ্যায়-১৫ : বাংলাদেশের সামাজিক সমস্যা ও প্রতিকার (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলাদেশ ও বিশ্বপরিচয় · অধ্যায়-১৫ : বাংলাদেশের সামাজিক সমস্যা ও প্রতিকার (Full Syllabus) · সৃজনশীল
দৃশ্যকল্প-২ এ নির্দেশিত সমস্যা সমাধানে শুধুমাত্র আইন ও আন্তর্জাতিক …
উদ্দীপক
Rajshahi · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর