দৃশ্যকল্প-১ এ বর্ণিত ঘটনার মাধ্যমে কোন বিষয়টি ইঙ্গিত করে? ব্যাখ্যা কর।
উত্তর: দশ্যকল্প-১ এ বর্ণিত ঘটনার মাধ্যমে মাতৃকল্যাণের বিষয়টি প্রকাশ পেয়েছে। মাতৃকল্যাণ বলতে মায়ের স্বাস্থ্য, সুরক্ষা এবং ভালো থাকার জন্য সমাজ এবং সামাজিক সংগঠন কর্তৃক সংঘবদ্ধ প্রচেষ্টাসমূহকে বোঝায়। সুনির্দিষ্টভাবে বলতে গেলে মাতৃত্বকালীন স্বাস্থ্য সেবা, প্রয়োজনীয় খাদ্য ও পুষ্টি চাহিদা পূরণ নিরাপদ প্রসূতি সেবা, সন্তান ভূমিষ্ঠ হওয়ার সময় পুষ্টি চাহিদা পূরণ, নিরাপদ প্রসূতি সেবা, সন্তান ভূমিষ্ঠ হওয়ার সময় প্রশিক্ষণপ্রাপ্ত ধাত্রীর উপস্থিতি ও পরিচর্যা, প্রজননকালীন রুগ্নতা, মাতৃত্বজনিত মৃত্যুহার রোধ প্রভৃতি মাতৃত্বকল্যাণের অত্যন্ত গুরুত্বপূর্ণ দিক। উদ্দীপকের দৃশ্যকল্প-১ এর জনাব 'X [গণিত] একটি অধিদপ্তরের মহাপরিচালক। তাঁর অধীনস্ত একজন নারীকর্মী মাতৃত্বকালীন ছুটি নিয়ে সরকারি হাসপাতালে ভর্তি হন। পরবর্তীতে মা ও সন্তানের সুস্বাস্থ্য রক্ষায় প্রয়োজনীয় খাদ্য ও ওষুধ সরবরাহ করেন হাসপাতাল কর্তৃপক্ষ। এখানে মূলত মাতৃকল্যানের বিষয়টি প্রকাশ পেয়েছে। স্বাস্থ্য সেবার ক্ষেত্রে মায়েদের স্বাস্থ্য ও সুরক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই মাতৃকল্যাণে বাংলাদেশ সরকার নানাবিধ পদক্ষেপ গ্রহণ করেছে, যা অত্যন্ত প্রশংসনীয়। মাতৃত্বকালীন স্বাস্থ্য পরিস্থিতির উন্নতির লক্ষ্যে সরকার সন্তোষজনক ব্যবস্থা গ্রহণ করেছে। যথাসম্ভব প্রতিটি গ্রামে নিরাপদ প্রসূতি সেবা নিশ্চিত করার জন্য বিভিন্ন উদ্যোগ গৃহীত হচ্ছে। এছাড়া বাংলাদেশ সরকার ১১ জানুয়ারি, ২০১১ গেজেট প্রকাশের মাধ্যমে সরকারি চাকরিতে নিয়োজিত নারী কর্মীদের জন্য বেতনসহ ৬ মাসের মাতৃত্বকালীন ছুটি ঘোষণা করে যা ৯ জানুয়ারি, ২০১১ সাল থেকে কার্যকর হয়। মাতৃত্বকালীন ছুটির মাধ্যমে বাংলাদেশ সরকার মায়েদের স্বাস্থ্য সুরক্ষা তথা মাতৃকল্যাণ নিশ্চিত করছে।
SSC বাংলাদেশ ও বিশ্বপরিচয় অধ্যায়-১৫ : বাংলাদেশের সামাজিক সমস্যা ও প্রতিকার (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলাদেশ ও বিশ্বপরিচয় · অধ্যায়-১৫ : বাংলাদেশের সামাজিক সমস্যা ও প্রতিকার (Full Syllabus) · সৃজনশীল
দৃশ্যকল্প-১ এ বর্ণিত ঘটনার মাধ্যমে কোন বিষয়টি ইঙ্গিত করে? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Comilla · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর