সানিয়ার সঙ্গে সংঘটিত কার্যকলাপ নারীর প্রতি সহিংসতার কোন প্রকৃতির সাথে সাদৃশ্য রয়েছে? ব্যাখ্যা কর।
উত্তর: সানিয়ার সংঙ্গে সংঘটিত কার্যকলাপ নারীর প্রতি সহিংসতার যৌন হয়রানির সাথে সাদৃশ্য রয়েছে। সাম্প্রতিক সময়ে যৌন হয়রানি বাংলাদেশের অন্যতম সামাজিক সমস্যা। এটি নৈতিকতার চরম অবক্ষয়, একটি সামাজিক বিপর্যয়। নারীরা বিভিন্নভাবে যৌন হয়রানির শিকার হচ্ছে। বর্তমানে কিশোরী, তরুণী এমনকি বিবাহিত নারীও জঘন্য যৌন হয়রানির শিকার হচ্ছে। যৌন হয়রানিকে ইভটিজিংও (Eveteasing) বলা হয়। ইভটিজিং শব্দটি যৌন হয়রানির ইংরেজি প্রতিশব্দ। ইভটিজিং হচ্ছে লোকসমাগমপূর্ণ স্থানে পুরুষ কর্তৃক নারীদের নিগ্রহ বা উত্ত্যক্ত করা। গৃহঅভ্যন্তরে, কর্মক্ষেত্রে অথবা যাতায়াতের পথে, কখনোবা নিরিবিলি স্থানে অসৎ উদ্দেশ্যে অনৈতিক সম্পর্ক স্থাপনের জন্য পুরুষ কর্তৃক নারীরা যৌন হয়রানির শিকার হয়। অনেক সময় শিশুরাও যৌন হয়রানি ও নির্যাতনের শিকার হচ্ছে। উদ্দীপকের শিক্ষার্থী সানিয়া বাসযোগে বিশ্ববিদ্যালয় যাচ্ছিল। চালক ও হেলপার তার সাথে অশ্লীল মন্তব্য ও অভদ্র আচরণ করছিল। সে তাৎক্ষণিকভাবে ৯৯৯ এ ফোন দিয়ে পুলিশকে জানায়। কিছুক্ষণ পরই পুলিশ অপরাধীদের ধরে ফেলে। এরূপ বর্ণনায়, নারীর প্রতি সহিংসতার যৌন হয়রানি নামক প্রকৃতি ফুটে উঠেছে। কারণ, তাকে দেখে চালক ও হেলপারদের অশ্লীল মন্তব্য ও অভদ্র আচরণ যৌন হয়রানিকেই নির্দেশ করে।
SSC বাংলাদেশ ও বিশ্বপরিচয় অধ্যায়-১৫ : বাংলাদেশের সামাজিক সমস্যা ও প্রতিকার (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলাদেশ ও বিশ্বপরিচয় · অধ্যায়-১৫ : বাংলাদেশের সামাজিক সমস্যা ও প্রতিকার (Full Syllabus) · সৃজনশীল
সানিয়ার সঙ্গে সংঘটিত কার্যকলাপ নারীর প্রতি সহিংসতার কোন প্রকৃতির সা…
উদ্দীপক
Dhaka · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর