উদ্দীপকে উল্লিখিত জনাব 'ক' এর কার্যকলাপ বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নে বাঁধা- তুমি কি বক্তব্যটি সমর্থন কর? উক্তিটির সমর্থনে যুক্তি দাও।
উত্তর: উদ্দীপকে জনাব 'ক' এর কার্যকলাপে দুর্নীতির প্রকাশ ঘটেছে। দুর্নীতি বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নে বাধা। আমি এ বক্তব্যকে সমর্থন করি। নিজ স্বার্থে নীতি বহির্ভূত বা জনস্বার্থ বিরোধী যেকোনো কাজই হচ্ছে দুর্নীতি। সাধারণত ঘুষ, স্বজনপ্রীতি, বল প্রয়োগ, প্রভাব খাটানো এবং ব্যক্তি বিশেষকে বিশেষ সুবিধা প্রদানের মাধ্যমে প্রশাসনের ক্ষমতা অপব্যবহার করে ব্যক্তিগত স্বার্থ অর্জনকে দুর্নীতি বলে। এছাড়া ইচ্ছাকৃতভাবে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের কৃত্রিম সংকট তৈরি করে অধিক মুনাফা অর্জন করা এবং জনদুর্ভোগ বৃদ্ধি করাও দুর্নীতির অন্তর্ভুক্ত। উদ্দীপকের জনাব 'ক' একজন উচ্চপদস্থ কর্মকর্তা। তিনি উপহার হিসেবে টাকার বিনিময়ে গুরুত্বপূর্ণ ফাইল স্বাক্ষর করেন। তিনি অবশ্য ঘনিষ্ট নিম্নপদস্থ কর্মকর্তাদের সুবিধা দেন এবং অন্যদের ক্ষেত্রে কঠোর থাকেন। এরূপ বর্ণনায় স্পষ্টত দুর্নীতির প্রকাশ ঘটেছে। বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নে দুর্নীতির ক্ষতিকর প্রভাব প্রকট। দুর্নীতিপূর্ণ সমাজে একে অন্যের দ্বারা প্রতারিত হয়। চাকরিজীবনে স্বজনপ্রীতি বা ঘুষের বিনিময়ে যদি অযোগ্যরা নিয়োগ এবং পদোন্নতি পায় তাহলে সমাজে যোগ্যরা তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হয়। দুর্নীতিপ্রবণ সমাজে আইন-শৃঙ্খলা, নিয়মকানুন প্রভৃতির প্রতি মানুষ শ্রদ্ধা হারিয়ে ফেলে। আর্থসামাজিক উন্নয়ন বাধাগ্রস্ত হয়। দুর্নীতির কারণে সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠা বাধাগ্রস্ত হয়। মানুষের মধ্যে হতাশার সৃষ্টি করে, ফলে যোগ্যদের প্রতিভা বিকশিত হয় না। সৃজনশীলতা ক্রমশ হ্রাস পায়। দুর্নীতি অফিসের কর্মকর্তা, কর্মচারীদের মধ্যে দায়িত্ব-কর্তব্যে অনীহা এবং সম্পদের অপব্যবহার করার মানসিকতা সৃষ্টি করে। দুর্নীতির কারণে দারিদ্র্যের হার বেড়ে যায়। সততা, আদর্শ এবং মূল্যবোধ লোপ পেতে থাকে। সামগ্রিকভাবে দুর্নীতি জাতীয় বিপর্যয় ডেকে আনে। আলোচনা থেকে তাই এটা সহজেই প্রতীয়মান হয় যে, দুর্নীতি বাংলাদেশের সামাজিক জীবনে ক্ষতিকর প্রভাব বিস্তার করে।
SSC বাংলাদেশ ও বিশ্বপরিচয় অধ্যায়-১৫ : বাংলাদেশের সামাজিক সমস্যা ও প্রতিকার (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলাদেশ ও বিশ্বপরিচয় · অধ্যায়-১৫ : বাংলাদেশের সামাজিক সমস্যা ও প্রতিকার (Full Syllabus) · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত জনাব 'ক' এর কার্যকলাপ বাংলাদেশের আর্থ-সামাজিক উন্…
উদ্দীপক
Dhaka · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর