নিজ পরিবারও জঙ্গিদের ঘৃণার চোখে দেখে কেন? ব্যাখ্যা কর।
উত্তর: জঙ্গিবাদের কর্মকাণ্ড পরিবার, সমাজ এবং রাষ্ট্রের জন্য অত্যন্ত হুমকিস্বরূপ হওয়ায় নিজ পরিবারও জঙ্গিদের ঘৃণার চোখে দেখে। আচরণিক দৃষ্টিকোণ থেকে যারা হিংসাত্মক ও আক্রমণাত্মক উপায়ে রাষ্ট্র বা সমাজ অননুমোদিত সংস্কারে সমবেতভাবে কাজ করে তাদের জঙ্গি বলে। জঙ্গি কার্যক্রম একটি দেশের রাজনৈতিক এবং আর্থ-সামাজিক ও সাংস্কৃতিক জীবনে নানা প্রতিকূলতা সৃষ্টি করে। অনেক ক্ষেত্রে জঙ্গিদের রক্ষিত বোমা বিস্ফোরণে একই সাথে পরিবারের বসবাসকারী, আবাসস্থল ও প্রতিবেশীদের ব্যাপক ক্ষতি হয়। এজন্য অনেক সময় নিজ পরিবারও জঙ্গিদের ঘৃণার চোখে দেখে।
SSC বাংলাদেশ ও বিশ্বপরিচয় অধ্যায়-১৫ : বাংলাদেশের সামাজিক সমস্যা ও প্রতিকার (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলাদেশ ও বিশ্বপরিচয় · অধ্যায়-১৫ : বাংলাদেশের সামাজিক সমস্যা ও প্রতিকার (Full Syllabus) · সৃজনশীল
নিজ পরিবারও জঙ্গিদের ঘৃণার চোখে দেখে কেন? ব্যাখ্যা কর।
উত্তর