জঙ্গিবাদ বলতে কী বুঝায়?
উত্তর: জঙ্গিবাদ বলতে কোনো রাজনৈতিক, ধর্মীয় বা আদর্শিক লক্ষ্য ও উদ্দেশ্য পূরণের জন্য পরিচালিত সন্ত্রাসী কর্মকাণ্ডকে বোঝায়। জঙ্গি শব্দটি ইংরেজি 'Militant [গণিত] এবং ল্যাটিন শব্দ 'Militare [গণিত] থেকে এসেছে; যার অর্থ সৈনিক হিসেবে কাজ করা। তবে বর্তমানে জঙ্গিরা আক্রমণাত্মক ও হিংসাত্মক উপায়ে রাষ্ট্র বা সমাজ অননুমোদিত কোনো সংস্কারের সমর্থনে সমবেতভাবে কাজ করে। এক্ষেত্রে তারা নিজেদের উদ্দেশ্য পূরণে লিফলেট, পোস্টার, পুস্তিকা ব্যবহারসহ বিভিন্ন কৌশল অবলম্বন করে। মূলত রাষ্ট্র ও সমাজের নিয়ম ও আইনের পরিপন্থী কাজই জঙ্গিবাদ হিসেবে চিহ্নিত হয়।
SSC বাংলাদেশ ও বিশ্বপরিচয় অধ্যায়-১৫ : বাংলাদেশের সামাজিক সমস্যা ও প্রতিকার (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলাদেশ ও বিশ্বপরিচয় · অধ্যায়-১৫ : বাংলাদেশের সামাজিক সমস্যা ও প্রতিকার (Full Syllabus) · সৃজনশীল
জঙ্গিবাদ বলতে কী বুঝায়?
উত্তর