অর্থনৈতিক, সামাজিক ও পারিবারিক জীবনে উল্লিখিত দুর্ঘটনা কীভাবে প্রভাবিত করে তা ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে সড়ক দুর্ঘটনার কথা বলা হয়েছে। অর্থনৈতিক, সামাজিক ও পারিবারিক জীবনে সড়ক দুর্ঘটনার প্রভাব সুদূরপ্রসারী। বাংলাদেশে বিদ্যমান সামাজিক সমস্যাগুলোর অন্যতম হলো সড়ক দুর্ঘটনা। চালক, মালিক, ট্রাফিক পুলিশ এবং রাস্তার ত্রুটিজনিত সড়ককেন্দ্রিক যে দুর্ঘটনা তাকেই সড়ক দুর্ঘটনা বলে। বাংলাদেশে রাস্তাঘাট ও যানবাহন বৃদ্ধির সাথে সাথে দুর্ঘটনার হারও অপ্রতিরোধ্য গতিতে বেড়ে চলেছে। সেই সাথে বৃদ্ধি পাচ্ছে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতের সংখ্যা। উদ্দীপকে সড়ক দুর্ঘটনার ভয়াবহতার কথা তুলে ধরা হয়েছে। সড়ক দুর্ঘটনা পৃথিবীর সব দেশেই ঘটে থাকে। এর প্রভাব ব্যক্তি ও সামাজিক জীবনে ব্যাপক। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)-এর দুর্ঘটনা গবেষণা কেন্দ্রের গবেষণার ফলাফলে দেখা যায়, বিভিন্ন সড়ক দুর্ঘটনার প্রধান শিকার হচ্ছে উপার্জনক্ষম ব্যক্তি। উপার্জনক্ষম ব্যক্তি দুর্ঘটনায় আহত কিংবা নিহত হওয়ার ফলে এসব পরিবারের সদস্যদের দুর্বিষহ জীবনযাপন করতে হয় এবং আর্থিকভাবে ক্ষতির সম্মুখীন হতে হয়।
SSC বাংলাদেশ ও বিশ্বপরিচয় অধ্যায়-১৫ : বাংলাদেশের সামাজিক সমস্যা ও প্রতিকার (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলাদেশ ও বিশ্বপরিচয় · অধ্যায়-১৫ : বাংলাদেশের সামাজিক সমস্যা ও প্রতিকার (Full Syllabus) · সৃজনশীল
অর্থনৈতিক, সামাজিক ও পারিবারিক জীবনে উল্লিখিত দুর্ঘটনা কীভাবে প্রভা…
উদ্দীপক
Jessore · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর