প্রেক্ষাপট-১ এ কোন সামাজিক সমস্যাকে নির্দেশ করে? ব্যাখ্যা কর।
উত্তর: দৃশ্যকল্প-১ বাংলাদেশের অন্যতম সামাজিক সমস্যা শিশুশ্রমের প্রতি ইঙ্গিত করা হয়েছে। শিশুশ্রম শিশুর মৌলিক অধিকার রক্ষা এবং তার সঠিক শারীরিক ও মানসিক বিকাশের অন্তরায়। শিশুরা জাতির মূল্যবান সম্পদ ও ভবিষ্যৎ নাগরিক। তাদের শারীরিক ও মানসিকভাবে সুস্থ থাকা দরকার। শিশুরা যাতে সুস্থ স্বাভাবিকভাবে বেড়ে ওঠে তা নিশ্চিত করতে হবে। শিশুর সুপ্ত সম্ভাবনার পরিপূর্ণ বিকাশ উন্নত সমাজ গঠনে সহায়ক। আজকের শিশু আগামীদিনে পরিচালনা করবে দেশ, গড়ে তুলবে সুন্দর সমাজ ব্যবস্থা। কিন্তু শিশুশ্রমের কারণে শিশুরা লেখাপড়ার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে, তারা মানসিকভাবে দুর্বল হওয়ার পাশাপাশি পঙ্গুত্ববরণ করছে। ফলে তাদের ভবিষ্যতকে ধ্বংসের পাশাপাশি সমাজ তথা রাষ্ট্রের ভবিষ্যৎ উন্নয়নও ব্যাহত হচ্ছে। উদ্দীপকের প্রেক্ষাপট-১ এ 'D [গণিত] এর পিতামাতা অর্থের অভাবে তাকে স্কুলে না পাঠিয়ে পার্শ্ববর্তী একটি গাড়ী মেরামত কারখানায় কাজ করতে পাঠিয়ে দেন। এখানে স্পষ্ঠভাবে শিশুশ্রমকে নির্দেশ করা হয়েছে যা বাংলাদেশের অন্যতম সামাজিক সমস্যা। বিশ্বের বিভিন্ন দেশ বিশেষ করে বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার দেশগুলোতে শিশুশ্রম একটি বড় সমস্যা। যে বয়সে শিশুর স্কুলে যাওয়ার কথা, সমবয়সিদের সাথে খেলাধুলা করার কথা ঐ বয়সে দরিদ্র শিশুদেরকে কাজ করতে হয়। দরিদ্র পরিবারে সন্তানের ভরণপোষণ মিটিয়ে লেখাপড়ার খরচ জোগানো বাবা-মার পক্ষে সম্ভব হয় না। মূলত দরিদ্রতার কারণেই শিশুশ্রম বৃদ্ধি পায়।
SSC বাংলাদেশ ও বিশ্বপরিচয় অধ্যায়-১৫ : বাংলাদেশের সামাজিক সমস্যা ও প্রতিকার (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলাদেশ ও বিশ্বপরিচয় · অধ্যায়-১৫ : বাংলাদেশের সামাজিক সমস্যা ও প্রতিকার (Full Syllabus) · সৃজনশীল
প্রেক্ষাপট-১ এ কোন সামাজিক সমস্যাকে নির্দেশ করে? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Comilla · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর