জনাব "ক" এর সমস্যা মোকাবিলায় তাঁর স্ত্রীর পদক্ষেপটি কি যথার্থ? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও।
উত্তর: জনাব 'ক' এর সমস্যা তথা এইডস মোকাবেলায় তাঁর স্ত্রী তাঁকে ছেড়ে চলে যায়। এইডস প্রতিরোধে তার এরূপ পদক্ষেপ যথার্থ নয়। এখনও এইডসের কোনো প্রতিষেধক আবিষ্কৃত হয়নি। তাই এ রোগ থেকে বাঁচার জন্য প্রতিরোধই একমাত্র উপায়। ধর্মীয় অনুশাসন মেনে চলা, রক্তে এইচআইভি আছে কি না পরীক্ষা করা, এসব বিষয়ে সর্বাত্মক সচেতনতা অবলম্বনের মাধ্যমে এইডস প্রতিরোধ করা যেতে পারে। বাংলাদেশ এইডস রোগের ঝুঁকিতে রয়েছে। তাই এইডস প্রতিরোধে ধর্মীয় অনুশাসন অনুসরণ এবং সমাজ নির্ধারিত আদর্শ ও নৈতিক চর্চা জরুরি। একমাত্র জীবনসঙ্গীর প্রতি বিশ্বস্ত থাকা এইচআইভি পরীক্ষা করে রক্ত গ্রহণ করা ও অন্যের ব্যবহৃত সুঁচ, ব্লেড, সিরিঞ্জ ব্যবহার করা থেকে বিরত থাকতে হবে। মেয়েদের নাক, কান ছিদ্র এবং ছেলেদের সুন্নতে খতনা করার সময় জীবাণুমুক্ত সুঁচ, কাঁচি ব্যবহার এবং শরীরে অঙ্গ প্রতিস্থাপনে সতর্কতামূলক পদক্ষেপ গ্রহণ করতে হবে। কিশোর-কিশোরী এবং সকল মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টি করতে হবে। বিদেশযাত্রা ও প্রবাসীদের জন্য বিশেষ সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে। মূলত এদেশের মানুষ বিদেশ থেকেই এ রোগের ভাইরাস বহন করে আনে। উপরিউক্ত আলোচনার প্রেক্ষিতে বলা যায়, এইডস বিস্তৃতির কারণ এবং এর ক্ষতিকর দিক সম্পর্কে সর্বস্তরের মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টির মাধ্যমে বাংলাদেশে এইডস প্রতিরোধ করা সম্ভব।
SSC বাংলাদেশ ও বিশ্বপরিচয় অধ্যায়-১৫ : বাংলাদেশের সামাজিক সমস্যা ও প্রতিকার (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলাদেশ ও বিশ্বপরিচয় · অধ্যায়-১৫ : বাংলাদেশের সামাজিক সমস্যা ও প্রতিকার (Full Syllabus) · সৃজনশীল
জনাব "ক" এর সমস্যা মোকাবিলায় তাঁর স্ত্রীর পদক্ষেপটি কি যথার্থ? তোমা…
উদ্দীপক
Jessore · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর