শিশুশ্রমের কারণ ব্যাখ্যা কর।
উত্তর: শিশুশ্রমের প্রধান কারণ হচ্ছে অর্থনৈতিক দুরবস্থা। অর্থনৈতিক দুরবস্থার কারণেই শিশুশ্রম বেড়ে চলেছে। দরিদ্র পরিবারে ভরণপোষণ মিটিয়ে সন্তানের লেখাপড়ার খরচ জোগানো বাবা-মার পক্ষে সম্ভব হয় না। তাই তাদেরকে স্কুলে পাঠাতে অভিভাবকেরা উৎসাহ হারিয়ে ফেলেন। এ অবস্থায় পিতা বা মাতা পরিবারের বাড়তি রোজগারের আশায় শিশুকে যেকোনো পেশায় নিয়োজিত করেন। অন্যদিকে শিশুদেরকে অল্প পারিশ্রমিকে দীর্ঘক্ষণ কাজে খাটানো যায় বলে নিয়োগকর্তারাও শিশুদের কাজে লাগানোর জন্য উৎসাহী হয়। আর এভাবেই আর্থিক দুরবস্থা শিশুশ্রমকে বাড়িয়ে তুলছে।
SSC বাংলাদেশ ও বিশ্বপরিচয় অধ্যায়-১৫ : বাংলাদেশের সামাজিক সমস্যা ও প্রতিকার (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলাদেশ ও বিশ্বপরিচয় · অধ্যায়-১৫ : বাংলাদেশের সামাজিক সমস্যা ও প্রতিকার (Full Syllabus) · সৃজনশীল
শিশুশ্রমের কারণ ব্যাখ্যা কর।
উত্তর