নায়লার সাথে সংঘটিত আচরণটি কোন ধরনের সামাজিক সমস্যাকে নির্দেশ করে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের নায়লার সাথে সংঘটিত আচরণটি নারীর প্রতি সহিংসতার যৌন হয়রানীকে নির্দেশ করে। সাম্প্রতিক সময়ে যৌন হয়রানি বাংলাদেশের অন্যতম সামাজিক সমস্যা। এটি নৈতিকতার চরম অবক্ষয়, একটি সামাজিক বিপর্যয়। নারীরা বিভিন্নভাবে যৌন হয়রানির শিকার হচ্ছে। বর্তমানে কিশোরী, তরুণী এমনকি বিবাহিত নারীও জঘন্য যৌন হয়রানির শিকার হচ্ছে। যৌন হয়রানিকে ইভটিজিংও (Eveteasing) বলা হয়। ইভটিজিং শব্দটি যৌন হয়রানির ইংরেজি প্রতিশব্দ। ইভটিজিং হচ্ছে লোকসমাগমপূর্ণ স্থানে পুরুষ কর্তৃক নারীদের নিগ্রহ বা উত্ত্যক্ত করা। গৃহঅভ্যন্তরে, কর্মক্ষেত্রে অথবা যতায়াতের পথে, কখনোবা নিরিবিলি স্থানে অসৎ উদ্দেশ্যে অনৈতিক সম্পর্ক স্থাপনের জন্য পুরুষ কর্তৃক নারীরা যৌন হয়রানির শিকার হয়। অনেক সময় শিশুরাও যৌন হয়রানি ও নির্যাতনের শিকার হচ্ছে। উদ্দীপকের নায়লা একটি পোশাক কারখানায় কাজ করেন। তিনি বাসে নিয়মিত যাতায়াত করেন। একদিন অন্যকোনো যাত্রী না থাকার সুযোগে বাসের চালক ও হেলপার বিভিন্ন খারাপ মন্তব্যসহ তার সাথে অশোভন আচরণ করে। নায়লার প্রতি এরূপ আচরণ নারীর প্রতি সহিংসতার একটি রূপ যৌন হয়রানী বা ইভটিজিংকে নির্দেশ করে। অর্থাৎ নায়লা ইভটিজিং নামক সহিংসতার শিকার।
SSC বাংলাদেশ ও বিশ্বপরিচয় অধ্যায়-১৫ : বাংলাদেশের সামাজিক সমস্যা ও প্রতিকার (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলাদেশ ও বিশ্বপরিচয় · অধ্যায়-১৫ : বাংলাদেশের সামাজিক সমস্যা ও প্রতিকার (Full Syllabus) · সৃজনশীল
নায়লার সাথে সংঘটিত আচরণটি কোন ধরনের সামাজিক সমস্যাকে নির্দেশ করে? ব…
উদ্দীপক
Barisal · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর