তুমি কি মনে কর জনাব টমির কার্যকলাপ দেশের শান্তি ও শৃঙ্খলার প্রতি হুমকিস্বরূপ? যুক্তি দাও।
উত্তর: হ্যাঁ, আমি মনে করি জনাব টমির কার্যকলাপ তথা জঙ্গীবাদ দেশের শান্তিশৃঙ্খলার প্রতি হুমকিস্বরূপ। জঙ্গিরা রাষ্ট্রে বিদ্যমান আদর্শ, মূল্যবোধ, আইন, বিধিবিধান মানতে চায় না। তারা সবসময়ই প্রকাশ করতে চায় তাদের ধারণাই সঠিক। তাদের ধারণা প্রচারের জন্য লিফলেট, পোস্টার, পুস্তিকা এমনকি তথ্যপ্রযুক্তির আধুনিক মাধ্যম যেমন- ইন্টারনেট, ফেসবুক, ইউটিউব, টুইটারও ব্যবহার করে। আর জঙ্গিদের দ্বারা রচিত, প্রচারকৃত ও অনুসৃত ধ্যানধারণাই জঙ্গিবাদ নামে পরিচিত। উদ্দীপকের মি. টমি বর্তমান আইনের শাসনে সন্তুষ্ট নন। তিনি সশস্ত্র বিপ্লবের মাধ্যমে সমাজের আমূল পরিবর্তন আনতে চান। রাষ্ট্রবিরোধী কার্যকলাপে জড়িত থাকায় পুলিশ তাকে গ্রেপ্তার করে। টমির এরূপ কর্মকাণ্ডে জঙ্গী তৎপরতার সুস্পষ্ট প্রমাণ পাওয়া যায়। তাদের এরূপ কর্মকাণ্ড মানুষের স্বাভাবিক জীবনের জন্য হুমকিস্বরূপ। তাছাড়া একটি দেশের উন্নয়ন কর্মকাণ্ড জঙ্গি তৎপরতার কারণে ব্যাহত হয়। জঙ্গী তৎপরতা আর্থসামাজিক, রাজনৈতিক এবং সাংস্কৃতিক জীবনের বিভিন্ন ক্ষেত্রে নানা প্রতিকূলতা সৃষ্টি করে। মানুষের জীবনযাত্রা অচল হয়ে যায়। আমেরিকার টুইন টাওয়ার ধ্বংসের কারণ এই জঙ্গিবাদ। হাজার হাজার মানুষকে হত্যাসহ বহু সম্পদ ধ্বংস হয়েছে এই জঙ্গি হামলায়। মুম্বাইয়ের হোটেল তাজের হামলাও জঙ্গিদের। সম্প্রতি ঢাকার গুলশানের হলি আর্টিজান বেকারিতে জঙ্গিরা হামলা চালিয়ে দেশি বিদেশি কয়েকজন নারী ও পুরুষকে হত্যা করে। অনেক ক্ষেত্রে জঙ্গিরা এসব কাজে আত্মাহুতি দিয়ে থাকে। একটি দেশের অব্যাহতভাবে জঙ্গি কার্যক্রম সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রায় ব্যাঘাত ঘটায়। জঙ্গি কার্যক্রমে জড়িত ব্যক্তি নিজের পরিবারের জন্যও হুমকিস্বরূপ। অনেকক্ষেত্রে দেখা যায় জঙ্গিদের রক্ষিত বোমা বিস্ফোরণে একই সাথে বসবাসকারী মানুষ, আবাসস্থল ও প্রতিবেশীদের ব্যাপক ক্ষতি হয়ে থাকে। আলোচনা শেষে তাই বলা যায়, জঙ্গীদের জঙ্গীবাদী তৎপরতা দেশের শান্তিশৃঙ্খলা বিনষ্ট করে এবং হাজার হাজার মানুষের জীবন নাশ করে। তাই এটি কোনোভাবেই কাম্য নয়।
SSC বাংলাদেশ ও বিশ্বপরিচয় অধ্যায়-১৫ : বাংলাদেশের সামাজিক সমস্যা ও প্রতিকার (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলাদেশ ও বিশ্বপরিচয় · অধ্যায়-১৫ : বাংলাদেশের সামাজিক সমস্যা ও প্রতিকার (Full Syllabus) · সৃজনশীল
তুমি কি মনে কর জনাব টমির কার্যকলাপ দেশের শান্তি ও শৃঙ্খলার প্রতি হু…
উদ্দীপক
Chittagong · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর