"উদ্দীপকের শেষে সাংবাদিকের মন্তব্যটি নারীর প্রতি সহিংসতা রোধে ভূমিকা রাখবে"- মন্তব্য কর।
উত্তর: মেয়েদের অবস্থানগত পরিবর্তন, সচেতনতা ও আইনানুগ ব্যবস্থা গ্রহণ করলে সমাজ থেকে নারীর প্রতি সহিংসতা দূর হবে।-সাংবাদিকের এ মন্তব্যটি যথার্থ। ব্যক্তি বা ব্যক্তি সমষ্টি নানা অজুহাতে নারীর আর্থ-সামাজিক, শারীরিক কিংবা মানবিক দুর্বলতার সুযোগ নিয়ে নারীর প্রতি সহিংসতা ঘটিয়ে থাকে। নারীর ইচ্ছার বিরুদ্ধে শারীরিক বা মানসিকভাবে এই নির্যাতন চালানো হয়। এ সহিংস আচরণ বাড়ি-ঘর, রাস্তাঘাট, স্কুল-কলেজ, কর্মক্ষেত্র, হাট-বাজার থেকে শুরু করে যেকোনো স্থানে ঘটতে পারে। উদ্দীপকে নারীর প্রতি সহিংসতার রূপ প্রকাশ পেয়েছে। এ থেকে মুক্তির পথ হিসেবে মেয়েদের অবস্থানগত পরিবর্তন, সচেতনতা ও আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা একান্ত আবশ্যক। নারীর প্রতি এরূপ সহিংসতা প্রতিরোধের লক্ষ্যে নারীশিক্ষা কার্যক্রম এবং নারীর স্বকর্মসংস্থানের জন্য ঋণদান কর্মসূচি গ্রহণের মাধ্যমে নারীর ক্ষমতায়ন বৃদ্ধি করতে হবে। পরিবারে ছেলেমেয়েকে নৈতিক শিক্ষা প্রদান এবং নারী অধিকার বিষয়ে সচেতনতা সৃষ্টি করতে হবে। সহিংসতা প্রতিরোধে সামাজিক চাপ প্রয়োগ, নারী নির্যাতনকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা এবং নারীর বিরুদ্ধে সহিংস ঘটনার প্রভাব মিডিয়ায় প্রচার করে জনমনে সচেতনতা সৃষ্টি করার পাশাপাশি সমাজে মূল্যবোধের অবক্ষয় রোধ, সংস্কৃতিবোধ, নারী ও পুরুষের শ্রদ্ধাপূর্ণ সম্পর্ক গড়ে তোলা, সুস্থ পরিবার গঠন, শিক্ষা, ধর্মীয় মূল্যবোধ ও আদর্শ অনুশীলন, নারীর ভূমিকা ও মর্যাদার যথাযথ মূল্যায়ন প্রভৃতি পদক্ষেপ উল্লেখযোগ্য। উপর্যুক্ত আলোচনা থেকে বলা যায় যে, নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ আইনের পাশাপাশি সামাজিক ভূমিকাও অত্যাবশ্যক।
SSC বাংলাদেশ ও বিশ্বপরিচয় অধ্যায়-১৫ : বাংলাদেশের সামাজিক সমস্যা ও প্রতিকার (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলাদেশ ও বিশ্বপরিচয় · অধ্যায়-১৫ : বাংলাদেশের সামাজিক সমস্যা ও প্রতিকার (Full Syllabus) · সৃজনশীল
"উদ্দীপকের শেষে সাংবাদিকের মন্তব্যটি নারীর প্রতি সহিংসতা রোধে ভূমিক…
উদ্দীপক
Chittagong · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর