উদ্দীপকের প্রথমাংশে কোন সামাজিক সমস্যার প্রতিফলন ঘটেছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের প্রথমাংশে বাংলাদেশের অন্যতম সামাজিক সমস্যা শিশুশ্রমের প্রতিফলন ঘটেছে। দক্ষিণ এশিয়ার অনেক দেশের মতো বাংলাদেশেও শিশুশ্রম আছে। যে বয়সে একটি শিশু স্কুলে যাওয়া-আসা করবে, সমবয়সিদের সাথে খেলাধুলা করবে ঐ বয়সে দরিদ্র শিশুদেরকে জীবিকার জন্য কাজ করতে হয়। বাংলাদেশে শিশুশ্রমের প্রথম এবং প্রধান কারণ হচ্ছে-অর্থনৈতিক দূরবস্থা। উদ্দীপকের দিনমজুর জনাব করিমের সংসারে সদস্য সংখ্যা ছয় জন। তিনি তার বড় সন্তানকে ৬ষ্ঠ শ্রেণিতে পড়া অবস্থায় একটি ঝালাই কারখানায় কাজে লাগিয়েছেন। তার দশ বছরের কন্যা অন্যের বাসা-বাড়িতে কাজ করে। এরূপ চিত্র থেকে সহজেই বোঝা যায়, করিমের সন্তানরা শিশুশ্রম নামক সামাজিক সমস্যার শিকার হয়েছে। এরূপ ঘটনা এখন আমাদের দেশের নিয়মিত চিত্র। শিশুদের অল্প পারিশ্রমিকে দীর্ঘক্ষণ কাজে খাটানো যায় বলে নিয়োগকর্তারাও শিশুদেরকে কাজে লাগানোর জন্য উৎসাহী হয়। দরিদ্র পিতা-মাতা শিক্ষাকে একটি অলাভজনক কর্মকাণ্ড মনে করে। সন্তানদেরকে ১৫ ও ১৬ বছর ধরে লেখাপড়ার খরচ চালিয়ে যাওয়ার মতো ধৈর্য ও অর্থ তাদের থাকে না। শিশুশ্রমের কুফল সম্পর্কে অভিভাবকদের উদাসিনতায় শিশুশ্রম বৃদ্ধি পাচ্ছে। শহরজীবনে গৃহস্থালি কাজে গৃহকর্মীর উপর অতিমাত্রায় নির্ভরশীলতাও শিশুশ্রমকে উৎসাহিত করছে।
SSC বাংলাদেশ ও বিশ্বপরিচয় অধ্যায়-১৫ : বাংলাদেশের সামাজিক সমস্যা ও প্রতিকার (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলাদেশ ও বিশ্বপরিচয় · অধ্যায়-১৫ : বাংলাদেশের সামাজিক সমস্যা ও প্রতিকার (Full Syllabus) · সৃজনশীল
উদ্দীপকের প্রথমাংশে কোন সামাজিক সমস্যার প্রতিফলন ঘটেছে? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Sylhet · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর