সিস্টেম লস কীভাবে কমানো যায়?
উত্তর: সঞ্চালন লাইনের তড়িৎ প্রবাহ হ্রাস করে সিস্টেম লস কমানো যায়। আমরা জানি, R রোধের পরিবাহীর মধ্য দিয়ে I তড়িৎ প্রবাহ হলে সেক্ষেত্রে সিস্টেম লসের পরিমাণ হয় I²R। যেহেতু সিস্টেম লস, প্রবাহিত তড়িতের বর্গের সমানুপাতিক, তাই বলা যায়, তড়িৎ প্রবাহের মান কম হলে তারের রোধজনিত সিস্টেম লসও কম হয়। একটি নির্দিষ্ট পরিমাণ ক্ষমতার জন্য, উচ্চ ভোল্টেজে বিদ্যুৎ সঞ্চালনের ফলে তড়িৎ প্রবাহের মান কম হয়। উচ্চ ধাপী ট্রান্সফর্মার ব্যবহার করে এমনটি করা হয়।
SSC পদার্থবিজ্ঞান অধ্যায়-১১ : চল বিদ্যুৎ (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · পদার্থবিজ্ঞান · অধ্যায়-১১ : চল বিদ্যুৎ (Full Syllabus) · সৃজনশীল
সিস্টেম লস কীভাবে কমানো যায়?
উত্তর


