আবিষ্ট ও আবেশী আধানের প্রকৃতি কিরূপ থাকে? ব্যাখ্যা কর।
উত্তর: কোনো চার্জিত বস্তুর উপস্থিতিতে কোনো অচার্জিত বস্তু ক্ষণস্থায়ীভাবে চার্জিত হওয়াকে আবেশ বলে। যে চার্জের উপস্থিতিতে আবেশ ঘটে তাকে আবেশী চার্জ এবং অচার্জিত বস্তুকে যে চার্জের উদ্ভব হয় তাকে আবিষ্ট চার্জ বলে। আবেশী চার্জের ওপর আবিষ্ট চার্জের প্রকৃতি নির্ভর করে। আবেশী চার্জের নিকটবর্তী প্রান্তে বিপরীত ধর্মী কিন্তু দূরবর্তী প্রান্তে সমধর্মী চার্জ আবিষ্ট হয়। যেমন: আবেশী চার্জ ধনাত্মক হলে নিকটবর্তী প্রান্তে ঋণাত্মক এবং দূরবর্তী প্রান্তে ধনাত্মক চার্জ আবিষ্ট হবে।
SSC পদার্থবিজ্ঞান অধ্যায়-১১ : চল বিদ্যুৎ (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · পদার্থবিজ্ঞান · অধ্যায়-১১ : চল বিদ্যুৎ (Full Syllabus) · সৃজনশীল
আবিষ্ট ও আবেশী আধানের প্রকৃতি কিরূপ থাকে? ব্যাখ্যা কর।
উত্তর


