পৃথিবীর বিভবকে শূন্য ধরা হয় কেন?
উত্তর: যে কোনো পরিবাহক ধনাত্মক আধান লাভ করলে এর বিভব বৃদ্ধি পায়। কিন্তু পরিবাহকটি যদি অতিকায় গোলক হয় তাহলে ধনাত্মক আধান বৃদ্ধির কারণে- এর বিভবের বৃদ্ধি ততটা লক্ষণীয় হয় না। তাই বিশাল কোনো পরিবাহকে আধান দিলে বা পরিবাহক থেকে আধান নিলে বাহ্যত এর বিভবের কোনো পরিবর্তন হয় না। যেমন সাগর থেকে এক বালতি পানি তুলে নিলে বা এক বালতি পানি ঢেলে দিলে এর পানিতলের উচ্চতার কোনোই পরিবর্তন হয় না। আমাদের পৃথিবী হচ্ছে তেমনি এক অতিকায় পরিবাহক। এটি ঋণাত্মক আধানের এক বিশাল ভাণ্ডার। তাই এতে কিছু ইলেকট্রন এলে বা এ থেকে কিছু ইলেকট্রন চলে গেলে এর বিভবের তেমন কোনো পরিবর্তন হয় না। তাই পৃথিবীর বিভবকে শূন্য ধরা হয়।
SSC পদার্থবিজ্ঞান অধ্যায়-১১ : চল বিদ্যুৎ (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · পদার্থবিজ্ঞান · অধ্যায়-১১ : চল বিদ্যুৎ (Full Syllabus) · সৃজনশীল
পৃথিবীর বিভবকে শূন্য ধরা হয় কেন?
উত্তর


