পরিবাহীর প্রস্থচ্ছেদ ও রোধ কীভাবে সম্পর্কিত ব্যাখ্যা কর।
উত্তর: নির্দিষ্ট তাপমাত্রায় নির্দিষ্ট উপাদানের পরিবাহীর দৈর্ঘ্য স্থির থাকলে পরিবাহীর রোধ এর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের ব্যস্তানুপাতিক। সুতরাং, [গণিত] অর্থাৎ তাপমাত্রা, পরিবাহীর দৈর্ঘ্য ও উপাদান অপরিবর্তনশীল বিবেচনা করলে যে পরিবাহীর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বেশি, তার রোধ কম এবং যে পরিবাহীর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল কম, তার রোধ বেশি হয়। অন্যভাবে বললে, মোটা তারের রোধ কম সরু তারের রোধ বেশি।
SSC পদার্থবিজ্ঞান অধ্যায়-১১ : চল বিদ্যুৎ (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · পদার্থবিজ্ঞান · অধ্যায়-১১ : চল বিদ্যুৎ (Full Syllabus) · সৃজনশীল
পরিবাহীর প্রস্থচ্ছেদ ও রোধ কীভাবে সম্পর্কিত ব্যাখ্যা কর।
উত্তর


