দুইটি বিন্দু আধানের মধ্যবর্তী দূরত্ব অর্ধেক করলে তাদের মধ্যে ক্রিয়াশীল কুলম্ব বল কীরূপ পরিবর্তন হবে, ব্যাখ্যা কর।
উত্তর: কুলম্বের সূত্রানুসারে দুটি আধানের মধ্যবর্তী আকর্ষণ বা বিকর্ষণ বল আধানদ্বয়ের পরিমাণের গুণফলের সমানুপাতিক এবং এদের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। সুতরাং আধানদ্বয়ের পরিমাণ স্থির থাকলে এদের মধ্যবর্তী কুলম্ব বল এদের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। অর্থাৎ দুটি নির্দিষ্ট আধানের মধ্যবর্তী দূরত্ব [গণিত] ও [গণিত] এবং উভয় ক্ষেত্রে কুলম্ব বল যথাক্রমে [গণিত] ও [গণিত] হলে, [গণিত] এখন দূরত্ব অর্ধেক করা হলে, [গণিত] অর্থাৎ আধানদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব অর্ধেক করলে বলের মান চারগুণ হবে।
SSC পদার্থবিজ্ঞান অধ্যায়-১১ : চল বিদ্যুৎ (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · পদার্থবিজ্ঞান · অধ্যায়-১১ : চল বিদ্যুৎ (Full Syllabus) · সৃজনশীল
দুইটি বিন্দু আধানের মধ্যবর্তী দূরত্ব অর্ধেক করলে তাদের মধ্যে ক্রিয়াশীল কুলম্ব বল কীরূপ পরিবর্তন হবে, ব্যাখ্যা কর।
উত্তর


