উদ্দীপকের রোধগুলোকে বাসাবাড়িতে ব্যবহার উপযোগী যন্ত্রপাতি দ্বারা প্রতিস্থাপিত করে নকশা প্রণয়নের মাধ্যমে এর উপযোগিতা বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকের বর্তনীর উল্লিখিত রোধগুলো সম্বলিত উপকরণ ব্যবহার করে একটি কক্ষের বর্তনীর চিত্র নিচে অঙ্কন করা হলো: [চিত্র] আমাদের বাড়িতে বৈদ্যুতিক উপকরণসমূহের রোধগুলোকে সমান্তরাল সমবায়ে সংযোগ দেওয়া হয়। এ সংযোগের ফলে প্রতিটি বৈদ্যুতিক উপকরণ একই মানের বিভব সরবরাহ পেয়ে থাকে। কিন্তু চাহিদা মোতাবেক বৈদ্যুতিক উপকরণসমূহের তড়িৎ প্রবাহ ভিন্ন মানের হয়। আবার আলাদাভাবে প্রতিটি উপকরণের সুইচ থাকার কারণে সুবিধামতো চালু বা বন্ধ করা যায়। এ বর্তনীতে যুক্ত আলাদা উপকরণে বিভবের মানের হ্রাস-বৃদ্ধি ঘটে না। ফলে উপকরণসমূহ বৈদ্যুতিক দুর্ঘটনা থেকে রক্ষা পেয়ে অক্ষত থাকে। এছাড়া সুইচের আলাদা ব্যবহারে বিদ্যুতের অপচয় বন্ধে ভূমিকা রাখে। সুতরাং বাড়িতে বৈদ্যুতিক সংযোগের জন্য সমান্তরাল সমবায় উপযোগী।
SSC পদার্থবিজ্ঞান অধ্যায়-১১ : চল বিদ্যুৎ (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · পদার্থবিজ্ঞান · অধ্যায়-১১ : চল বিদ্যুৎ (Full Syllabus) · সৃজনশীল
উদ্দীপকের রোধগুলোকে বাসাবাড়িতে ব্যবহার উপযোগী যন্ত্রপাতি দ্বারা প্র…
উদ্দীপক

Barisal · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
আমাদের বাড়িতে বৈদ্যুতিক উপকরণসমূহের রোধগুলোকে সমান্তরাল সমবায়ে সংযোগ দেওয়া হয়। এ সংযোগের ফলে প্রতিটি বৈদ্যুতিক উপকরণ একই মানের বিভব সরবরাহ পেয়ে থাকে। কিন্তু চাহিদা মোতাবেক বৈদ্যুতিক উপকরণসমূহের তড়িৎ প্রবাহ ভিন্ন মানের হয়। আবার আলাদাভাবে প্রতিটি উপকরণের সুইচ থাকার কারণে সুবিধামতো চালু বা বন্ধ করা যায়। এ বর্তনীতে যুক্ত আলাদা উপকরণে বিভবের মানের হ্রাস-বৃদ্ধি ঘটে না। ফলে উপকরণসমূহ বৈদ্যুতিক দুর্ঘটনা থেকে রক্ষা পেয়ে অক্ষত থাকে। এছাড়া সুইচের আলাদা ব্যবহারে বিদ্যুতের অপচয় বন্ধে ভূমিকা রাখে। সুতরাং বাড়িতে বৈদ্যুতিক সংযোগের জন্য সমান্তরাল সমবায় উপযোগী।

