সরু তারের তুলনায় মোটা তারে বিদ্যুৎ বেশি প্রবাহিত হয় কেন? ব্যাখ্যা কর।
উত্তর: মোটা তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল সরু তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের চেয়ে বেশি বলে মোটা তারের রোধ কম। ফলে মোটা তারে বিদ্যুৎ বেশি প্রবাহিত হয়। কারণ রোধের একটি সূত্রানুসারে নির্দিষ্ট তাপমাত্রায় নির্দিষ্ট উপাদানের রোধ প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের ব্যস্তানুপাতিক। আবার, যে তারের রোধ কম ওহমের সূত্রানুসারে সেই তারে বেশি বিদ্যুৎ প্রবাহিত হয়। এ কারণে সরু তারের চেয়ে মোটা তারে বিদ্যুৎ বেশি প্রবাহিত হয়।
SSC পদার্থবিজ্ঞান অধ্যায়-১১ : চল বিদ্যুৎ (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · পদার্থবিজ্ঞান · অধ্যায়-১১ : চল বিদ্যুৎ (Full Syllabus) · সৃজনশীল
সরু তারের তুলনায় মোটা তারে বিদ্যুৎ বেশি প্রবাহিত হয় কেন? ব্যাখ্যা কর।
উত্তর


