বিদ্যুতের অপচয় রোধ করলে লোডশেডিং কমবে- ব্যাখ্যা কর।
উত্তর: কোনো এলাকায় বিদ্যুতের চাহিদা যদি উৎপাদন থেকে বেশি হয় তাহলে গ্রিড সেখানে প্রয়োজনীয় বিদ্যুৎ সরবরাহ করতে পারে না। তখন সাবস্টেশনগুলো এক এলাকার বিদ্যুৎ সরবরাহ করার জন্য অন্য একটি এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখতে বাধ্য হয়। একে লোডশেডিং বলে। লোডশেডিং এর অন্যতম প্রধান কারণ বিদ্যুতের অপচয় বা তড়িতের সিস্টেম লস। কারণ বৈদ্যুতিক তারে বিদ্যুৎ পাঠানোর সময় তারের রোধের জন্য ( [গণিত] পরিমাণ তাপ) লস হয় যাকে সিস্টেম লস বলে। এর জন্য বৈদ্যুতিক তারে বিদ্যুতের অপচয় হয়। এই অপচয় বা সিস্টেম লস কমানোর জন্য উচ্চ ভোল্টেজ বিদ্যুৎ পাঠানো হয়। এই অপচয় কম হলে লোডশেডিংও কম হবে।
SSC পদার্থবিজ্ঞান অধ্যায়-১১ : চল বিদ্যুৎ (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · পদার্থবিজ্ঞান · অধ্যায়-১১ : চল বিদ্যুৎ (Full Syllabus) · সৃজনশীল
বিদ্যুতের অপচয় রোধ করলে লোডশেডিং কমবে- ব্যাখ্যা কর।
উত্তর


