একটি পরিবাহী তারকে টেনে লম্বা করলে তড়িৎ প্রবাহের উপর প্রভাব পড়বে কেন?
উত্তর: একটি পরিবাহী তারকে টেনে লম্বা করলে এর রোধ পরিবর্তিত হওয়ায় তড়িৎ প্রবাহের উপর প্রভাব পড়বে। একটি পরিবাহী তারকে টেনে লম্বা করলে এর আয়তন অপরিবর্তিত রাখার জন্য এর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলও হ্রাস পাবে। যেহেতু এর দৈর্ঘ্য বাড়বে ও ক্ষেত্রফল হ্রাস পাবে তাই রোধ [গণিত] এর মান বৃদ্ধি পাবে। আর রোধ এর মান বৃদ্ধির ফলে তড়িৎ প্রবাহ হ্রাস পাবে।
SSC পদার্থবিজ্ঞান অধ্যায়-১১ : চল বিদ্যুৎ (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · পদার্থবিজ্ঞান · অধ্যায়-১১ : চল বিদ্যুৎ (Full Syllabus) · সৃজনশীল
একটি পরিবাহী তারকে টেনে লম্বা করলে তড়িৎ প্রবাহের উপর প্রভাব পড়বে কেন?
উত্তর


