রোধের হ্রাস-বৃদ্ধিতে বিদ্যুৎপ্রবাহ পরিবর্তিত হয় কেন?
উত্তর: তড়িৎ পরিবাহীর যে ধর্মের জন্য এর মধ্য দিয়ে প্রবাহিত বিদ্যুৎ বাধাগ্রস্ত হয় তাকেই রোধ বলা হয়। ও'মের সূত্র হতে পাই, [গণিত] বা, [গণিত] যখন V ধ্রুব অর্থাৎ বিভব পার্থক্য ধ্রুব থাকলে বিদ্যুৎপ্রবাহ ও রোধ পরস্পরের ব্যস্তানুপাতিক। রোধ বেশি হলে বিদ্যুপ্রবাহ কম হবে এবং রোধ কম হলে বিদ্যুৎপ্রবাহ বেশি হবে। ফলে রোধের হ্রাস বৃদ্ধিতে বিদ্যুৎ প্রবাহেরও হ্রাস বৃদ্ধি ঘটে। এছাড়াও তাপমাত্রা বৃদ্ধিতে পরিবাহীর রোধ বৃদ্ধি পায় এবং বিদ্যুৎপ্রবাহ কম হয়।
SSC পদার্থবিজ্ঞান অধ্যায়-১১ : চল বিদ্যুৎ (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · পদার্থবিজ্ঞান · অধ্যায়-১১ : চল বিদ্যুৎ (Full Syllabus) · সৃজনশীল
রোধের হ্রাস-বৃদ্ধিতে বিদ্যুৎপ্রবাহ পরিবর্তিত হয় কেন?
উত্তর


