ভূসংযোগ তার নিম্ন রোধের হওয়ার কারণ ব্যাখ্যা করো।
উত্তর: বিভিন্ন বৈদ্যুতিক যন্ত্রাংশের ধাতব অংশে বিভিন্ন কারণে বৈদ্যুতিক আধান জমা হয়। কেউ যেন এ ধাতব অংশ স্পর্শ করে দুর্ঘটনার সম্মুখীন না হয়, একারণে যন্ত্রাংশগুলোর ধাতব অংশকে ভূসংযুক্ত করা হয় যেন সঞ্চিত চার্জ সহজে ভূমিতে চলে যেতে পারে। আদর্শ ভূসংযোগের ক্ষেত্রে সংযোগকারী তারের রোধ শূন্য হওয়া উচিৎ, অন্যথায় যন্ত্রাংশগুলো ভূমি হতে একটি নির্দিষ্ট বিভব পার্থক্যে থাকবে, ফলে কেউ স্পর্শ করলে তার শক খাওয়ার সম্ভাবনা থাকে। কিন্তু প্রকৃতপক্ষে শূন্য রোধের তার পাওয়া সম্ভব নয়। একারণে খুব নিম্ন মানের রোধের তার ব্যবহার করা হয়।
SSC পদার্থবিজ্ঞান অধ্যায়-১১ : চল বিদ্যুৎ (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · পদার্থবিজ্ঞান · অধ্যায়-১১ : চল বিদ্যুৎ (Full Syllabus) · সৃজনশীল
ভূসংযোগ তার নিম্ন রোধের হওয়ার কারণ ব্যাখ্যা করো।
উত্তর


