উঁচু বিল্ডিংগুলোতে লাগানো সুচালো মুখযুক্ত শলাকা কীভাবে বজ্রপাত নিয়ন্ত্রণ করতে পারে- ব্যাখ্যা কর।
উত্তর: আকাশে অবস্থিত মেঘে জলীয় বাষ্পের ঘর্ষণের কারণে চার্জ জমা হয়। মাঝে মাঝে আকাশের মেঘে এত বেশি চার্জ জমা হয় যে, সেগুলো বাতাসকে আয়নিত করে। দ্রুতবেগে এই চার্জ মাটিতে নেমে আসে যাকে আমরা বজ্রপাত বলি। বজ্রপাতের সময় যেহেতু বিদ্যুতের প্রবাহ আকাশে অবস্থিত মেঘ হতে ভূমিতে নেমে আসে, তাই এটি সাধারণত উঁচু বস্তুকে আঘাত করে। ফলে, বজ্রপাত হতে উঁচু বিল্ডিংকে রক্ষা করার জন্য বজ্রশলাকা ব্যবহার করা হয়। এই বজ্রশলাকা বজ্রপাতকে গ্রহণ করে বিশাল পরিমাণ চার্জকে নিরাপদে মাটির অভ্যন্তরে নিয়ে যায়। ফলশ্রুতিতে, উঁচু বিল্ডিং বজ্রপাতের আঘাত ও ক্ষয়ক্ষতি হতে রক্ষা পায়।
SSC পদার্থবিজ্ঞান অধ্যায়-১১ : চল বিদ্যুৎ (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · পদার্থবিজ্ঞান · অধ্যায়-১১ : চল বিদ্যুৎ (Full Syllabus) · সৃজনশীল
উঁচু বিল্ডিংগুলোতে লাগানো সুচালো মুখযুক্ত শলাকা কীভাবে বজ্রপাত নিয়ন্ত্রণ করতে পারে- ব্যাখ্যা কর।
উত্তর


