তাপমাত্রা বাড়লে তামার রোধ বেড়ে যায় কিন্তু সিলিকনের রোধ কমে যায় কেন?
উত্তর: তামা একটি সুপরিবাহী পদার্থ। একটি তামার তারের তাপমাত্রা বৃদ্ধি করলে উহার রোধ বৃদ্ধি পায়। আমরা জানি, তাপমাত্রা বৃদ্ধিতে বস্তুর আন্তঃআণবিক গতিশক্তি বৃদ্ধি পায় ফলে উক্ত বস্তুর মধ্য দিয়ে ইলেকট্রন প্রবাহ তথা তড়িৎ প্রবাহ বাধাগ্রস্ত হয়, তাই তাপমাত্রা বৃদ্ধির সাথে তামার রোধ বৃদ্ধি পায়। অপরদিকে সিলিকন একটি অর্ধপরিবাহী পদার্থ। পরিবাহীতে বিদ্যুৎ প্রবাহের জন্য মুক্ত ইলেকট্রন থাকে। কিন্তু অর্ধপরিবাহীতে এ মৌলিক কণিকাটির উপস্থিতি দেখা যায় না। তাপমাত্রা বাড়ালে সেখানে শুধু কিছু ইলেকট্রন তড়িৎ প্রবাহের জন্য পাওয়া যায়। তাই সিলিকনকে উত্তপ্ত করলে রোধ কমে যায়।
SSC পদার্থবিজ্ঞান অধ্যায়-১১ : চল বিদ্যুৎ (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · পদার্থবিজ্ঞান · অধ্যায়-১১ : চল বিদ্যুৎ (Full Syllabus) · সৃজনশীল
তাপমাত্রা বাড়লে তামার রোধ বেড়ে যায় কিন্তু সিলিকনের রোধ কমে যায় কেন?
উত্তর


