অ্যামিটারকে বর্তনীতে কীভাবে যুক্ত করতে হয়? ব্যাখ্যা কর।
উত্তর: অ্যামিটারকে বর্তনীতে শ্রেণিতে যুক্ত করতে হয়। বর্তনীতে অ্যামিটার এর সাহায্যে সাধারণত তড়িৎ প্রবাহ নির্ণয় করা হয় অ্যামিটারের রোধ খুবই কম। তাই একে বর্তনীতে শ্রেণিতে যুক্ত করা হলে মূল প্রবাহের কোনো পরিবর্তন হয় না। তাছাড়া একে যদি বর্তনীতে সমান্তরালে যুক্ত করা হয় তাহলে মূল প্রবাহ অ্যামিটারের মধ্য দিয়ে চলে যাবে। ফলে বর্তনী তড়িৎ প্রবাহশূন্য হয়ে যাবে। তাই একে শ্রেণিতে যুক্ত করা হয়।
SSC পদার্থবিজ্ঞান অধ্যায়-১১ : চল বিদ্যুৎ (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · পদার্থবিজ্ঞান · অধ্যায়-১১ : চল বিদ্যুৎ (Full Syllabus) · সৃজনশীল
অ্যামিটারকে বর্তনীতে কীভাবে যুক্ত করতে হয়? ব্যাখ্যা কর।
উত্তর


