রোগ নির্ণয়ের ক্ষেত্রে [গণিত] ও [গণিত] এর মধ্যে কোনটিকে তুমি নিখুঁত ও বিস্তৃত বলে মনে কর? যুক্তিসহ বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপকের পরীক্ষণ দুটি বিশ্লেষণ করে দেখা যায় যে, [গণিত] হলো এক্সরে এবং [গণিত] হলো সিটি স্ক্যান। এক্সরের তুলনায় সিটি স্ক্যান রোগ নির্ণয়ের ক্ষেত্রে নিখুঁত ও বিস্তৃত। কারণ এক্সরে দ্বিমাত্রিক বিম্ব গঠন করে সেখানে সিটি স্ক্যান ত্রিমাত্রিক প্রতিবিম্ব গঠন করে। সিটি স্ক্যান যন্ত্র ডিজিটাল জ্যামিতিক প্রক্রিয়া ব্যবহার করে কোনো বস্তুর অভ্যন্তরের অনেকগুলো দ্বিমাত্রিক এক্সরে প্রতিবিম্ব নেওয়ার পর এগুলোকে একত্র করে ত্রিমাত্রিক প্রতিবিম্ব গঠন করা হয়। এক্সরের সময় রোগীর দেহে শুধু একবার এক্সরে বীমটি অতিক্রম করে অপর দিকে সিটি স্ক্যান যন্ত্রে অনেকগুলো সরু বীম রোগীর শরীরের মধ্য দিয়ে প্রেরণ করে। ফলে এক্সরের তুলনায় সিটি স্ক্যান এর চিত্র অনেক নিখুঁত এবং বিস্তৃত হয়। সিটি স্ক্যান যন্ত্রে ব্যবহৃত এক্সরে ডিটেকটরটির সাহায্যে রোগীর দেহের বিভিন্ন ঘনত্বের শত শত স্তর শনাক্ত করা যায়। ফলে রোগীর মস্তিষ্কের সঠিক ত্রিমাত্রিক প্রতিচ্ছবি ডাক্তার দেখতে পারবেন এবং সঠিকভাবে সমস্যা যাচাই করতে পারবেন।
SSC পদার্থবিজ্ঞান অধ্যায়-১৪ : জীবন বাঁচাতে পদার্থবিজ্ঞান CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · পদার্থবিজ্ঞান · অধ্যায়-১৪ : জীবন বাঁচাতে পদার্থবিজ্ঞান · সৃজনশীল
রোগ নির্ণয়ের ক্ষেত্রে ও এর মধ্যে কোনটিকে তুমি নিখুঁত ও বিস্তৃত বল…
উদ্দীপক
আলোর বেগ Dhaka · 2019
উত্তর
উত্তর