তমার রোগ নির্ণয়ে উদ্দীপকের কোন যন্ত্রটি অধিক নিরাপদ? উৎপাদন কৌশলের ভিত্তিতে তোমার মতামত উপস্থাপন করো।
উত্তর: এক্স-রে ও আলট্রাসনোগ্রাফী যন্ত্রের সাহায্যে পিত্তথলির পাথর পরীক্ষা করা যায়। এক্ষেত্রে আলট্রাসনোগ্রাফী অধিক নিরাপদ। আল্ট্রাসনোগ্রাফি যন্ত্রে ট্রান্সডিউসার নামক স্ফটিককে বৈদ্যুতিকভাবে উত্তেজিত বা উদ্দীপ্ত করে উচ্চ কম্পাঙ্কের আল্ট্রাসনিক সাউন্ড বা ওয়েভ উৎপন্ন করা হয়। পরে এই আল্ট্রাসনিক তরঙ্গকে বীম আকারে যে অঙ্গের বিম্ব গঠন করতে হবে তার দিকে প্রেরণ করা হয়। যে অঙ্গের দিকে এটি নির্দেশিত হয় সেই তলের প্রকৃতি অনুযায়ী বীমটি প্রতিফলিত শোষিত বা সংবাহিত হয়। যখন বীমটি বিভিন্ন ঘনত্বের পেশির বিভেদ তলে আপতিত হয় তখন তরঙ্গের একটি অংশ প্রতিধ্বনি হিসেবে পুনরায় ট্রান্সডিউসারে ফিরে আসে। পরে এই প্রতিধ্বনিগুলোকে তড়িৎ সংকেতে রূপান্তরিত করা হয়। এই তড়িৎ সংকেত গুলো একত্রে মনিটরের পর্দায় পরীক্ষণীয় বস্তু বা পেশির প্রতিবিম্ব গঠন করে। পিত্তে পাথর আছে কিনা তা আল্ট্রাসনোগ্রাম ব্যবহার করে জানা যায়। এক্সরের তুলনায় এটি অধিকতর নিরাপদ কেননা এক্সরেতে মূলত তেজস্ক্রিয় রশ্মি ব্যবহার করা হয় যা অনেক সময় ভয়াবহ রকমের ক্ষতি সাধন করতে পারে। অপরদিকে আল্ট্রাসনোগ্রামে ব্যবহৃত আল্ট্রাসনিক তরঙ্গ অধিক নিরাপদ।
SSC পদার্থবিজ্ঞান অধ্যায়-১৪ : জীবন বাঁচাতে পদার্থবিজ্ঞান CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · পদার্থবিজ্ঞান · অধ্যায়-১৪ : জীবন বাঁচাতে পদার্থবিজ্ঞান · সৃজনশীল
তমার রোগ নির্ণয়ে উদ্দীপকের কোন যন্ত্রটি অধিক নিরাপদ? উৎপাদন কৌশলের …
উদ্দীপক
Barisal · 2019
উত্তর
উত্তর