রাজুর পিত্তের পাথরের পরীক্ষাটি অন্য কোন চিকিৎসা পদ্ধতির মাধ্যমে করা যেতে পারে? যুক্তি সহকারে বর্ণনা কর।
উত্তর: উদ্দীপকে রাজুর প্রচণ্ড পেট ব্যাথায় সে ডাক্তারের শরণাপন্ন হলে ডাক্তার তাকে এক্সরে করার পরামর্শ দেন। পেটে এক্সরে করার পর পিত্তে পাথরের অস্তিত্ব পাওয়া যায়। রাজুর পিত্তে পাথরের পরীক্ষাটি আল্ট্রাসনোগ্রাফি নামক পদ্ধতির মাধ্যমেও করা যায়। এটি এমন একটি প্রক্রিয়া যা উচ্চ কম্পাঙ্কের শব্দের প্রতিফলনের ওপর নির্ভরশীল। আল্ট্রাসনোগ্রাফি যন্ত্রে ট্রান্সডিউসার নামক যন্ত্র থেকে উৎপন্ন আল্ট্রাসনিক তরঙ্গগুলোকে একটি সরু বীমে পরিণত করা হয়। যদি রাজুর পিত্তে পাথরের উপস্থিতির শনাক্ত করণের জন্য বীমকে প্রেরণ করা হয় তবে এই তলের প্রকৃতি অনুযায়ী বীমটি প্রতিফলিত, সংবহিত বা শোষিত হয়। যখন বীমটি বিভিন্ন ঘনত্বের পেশির বিভেদতলে আপতিত হয় তখন তরঙ্গের একটি অংশ প্রতিধ্বনি হিসেবে ট্রান্সডিউসারে ফিরে আসে। পরে প্রতিধ্বনি তড়িৎ সংকেত এ রূপান্তরিত হয় এবং মনিটরে সংশ্লিষ্ট অঙ্গের প্রতিবিম্ব গঠিত হয়। যা দেখে সহজেই রাজুর পিত্তে পাথরের উপস্থিতি শনাক্ত করা যায়। তাই এক্সরে ছাড়া আল্ট্রাসনোগ্রাফির মাধ্যমেও রাজুর পিত্তে পাথরের উপস্থিতি শনাক্ত করা যায়। তবে আল্ট্রাসনোগ্রাফিতে এক্স-রের মত তেজস্ক্রিয় বিকিরণ ব্যবহৃত হয় বিধায় তা এক্স-রের তুলনায় অধিক নিরাপদ।
SSC পদার্থবিজ্ঞান অধ্যায়-১৪ : জীবন বাঁচাতে পদার্থবিজ্ঞান CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · পদার্থবিজ্ঞান · অধ্যায়-১৪ : জীবন বাঁচাতে পদার্থবিজ্ঞান · সৃজনশীল
রাজুর পিত্তের পাথরের পরীক্ষাটি অন্য কোন চিকিৎসা পদ্ধতির মাধ্যমে করা…
উদ্দীপক
Jessore · 2016
উত্তর
এক্ষেত্রে, ইলেকট্রনের গতিশক্তি তাড়িতচৌম্বক তরঙ্গে পরিণত হয়।উত্তর