সাধারণ অবস্থায় সকল অর্ধ-পরিবাহী আধান নিরপেক্ষ থাকে কেন? ব্যাখ্যা করো।
উত্তর: অর্ধপরিবাহী দু'প্রকার: বিশুদ্ধ ও অবিশুদ্ধ। অবিশুদ্ধ অর্ধপরিবাহী আবার দুই প্রকার: [গণিত] টাইপ ও [গণিত] টাইপ। এ নামগুলো থেকে মনে হতে পারে, অবিশুদ্ধ অর্ধপরিবাহীগুলো হয়তো ধনাত্মক বা ঋণাত্মক আধানে আহিত; আসলে ব্যাপারটি তা নয়। কারণ বিশুদ্ধ অর্ধপরিবাহীর কেলাসে মোট ইলেকট্রন ও প্রোটনসংখ্যা যেমন সমান থাকে, ঠিক তেমনি অপদ্রব্য হিসেবে যোগ করা পরমাণুগুলোতেও ইলেকট্রন ও প্রোটন সংখ্যা সমান ছিল। তাই পরমাণুগুলো যোগ করার পরও সমগ্র পদার্থ বা কেলাসটি আধান নিরপেক্ষ থাকে। এদেরকে [গণিত] ও [গণিত] টাইপ বলার কারণ- [গণিত] টাইপ অর্ধপরিবাহীতে মূখ্য আধান বাহক হলো হোল আর [গণিত] টাইপ অর্ধপরিবাহীতে মূখ্য আধান বাহক হলো ইলেকট্রন।
SSC পদার্থবিজ্ঞান অধ্যায়-১৪ : জীবন বাঁচাতে পদার্থবিজ্ঞান CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · পদার্থবিজ্ঞান · অধ্যায়-১৪ : জীবন বাঁচাতে পদার্থবিজ্ঞান · সৃজনশীল
সাধারণ অবস্থায় সকল অর্ধ-পরিবাহী আধান নিরপেক্ষ থাকে কেন? ব্যাখ্যা করো।
উত্তর