উদ্দীপকের যন্ত্র দুটির কার্যকরী ব্যবহারের কী পদক্ষেপ নেয়া যেতে পারে? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকের যন্ত্রপাতি ব্যবহারের ফলে পৃথিবী যেমন চলে এসেছে আমাদের হাতের মুঠোয়, তেমনি সৃষ্টি হয়েছে নানান রকম সমস্যা। সুতরাং এদের থেকে সর্বোচ্চ সুবিধা পেতে এদের কার্যকর ব্যবহার করতে হবে। আমাদের দেশে বিদ্যুতের খুব অভাব তাই এসব ডিভাইস অযথা ব্যবহার করে বিদ্যুতের অপচয় করব না। অনেকে আধুনিক যোগাযোগ ব্যবস্থাকে ব্যবহার করে নানা রকম অপরাধমূলক কাজ করে। এদের থেকে সাবধান হব এবং এর সাহায্যে আমরা নিজেরাও কোনো অপরাধের কাজ করব না। স্বাস্থ্য সমস্যা: উক্ত যন্ত্র দুটির অনিয়ন্ত্রিত ব্যাপক ব্যবহারের ফলে বিভিন্ন স্বাস্থ্য সমস্যার সৃষ্টি হতে পারে। যারা অধিকক্ষণ ধরে কম্পিউটার নিয়ে কাজ করে, কম্পিউটারের কি-বোর্ড ও মাউসের দীর্ঘক্ষণ ও দীর্ঘদিন ব্যবহারের ফলে তাদের হাতের রগ, স্নায়ু, কবজি, বাহু, কাঁধ ও ঘাড়ে অতিরিক্ত চাপ পড়ে। কাজেই কাজের ফাঁকে যথেষ্ট বিশ্রাম না নিলে এসব অঙ্গে ব্যথাসহ নানা রকম সমস্যার সৃষ্টি হতে পারে। এছাড়া দীর্ঘক্ষণ একটানা মোবাইল স্ক্রিনের দিকে তাকিয়ে থাকলে চোখেও নানা রকম সমস্যার সৃষ্টি হয়। কম্পিউটার ও মোবাইল ব্যবহার থেকে সৃষ্ট স্বাস্থ্য সমস্যার চিকিৎসার চেয়ে এই সমস্যা সৃষ্টি হতে না দেওয়াটাই বুদ্ধিমানের কাজ। আমাদের সতর্ক হতে হবে যেন এসব স্বাস্থ্য সমস্যার সৃষ্টি না হয়। কিছু সহজ নিয়ম মেনে চললেই আমরা এই ধরনের সমস্যা থেকে রক্ষা পেতে পারি। যেমন: [গণিত] . কম্পিউটারে কাজ করার সময় সঠিকভাবে বসতে হবে এবং সোজা সামনে তাকাতে হবে। [গণিত] কাজের ফাঁকে ফাঁকে অন্তত আধা ঘণ্টা পর পর [গণিত] মিনিটের জন্য হলেও বিশ্রাম নিতে হবে এবং কাঁধ ও ঘাড়কে রিল্যাক্স করতে দিতে হবে। [গণিত] মোবাইল বা কম্পিউটারের স্ক্রিনটি যেন চোখ থেকে [গণিত] সেন্টিমিটার দূরে থাকে। স্ক্রিন থেকে নির্গত বিভিন্ন ক্ষতিকর রশ্মির হাত থেকে চোখকে বাঁচাতে স্ক্রিন ফিল্টার ব্যবহার করা যেতে পারে। [গণিত] প্রতি [গণিত] মিনিট পর পর কিছুক্ষণের জন্য হলেও দূরের কোনো কিছুর দিকে তাকাতে হবে, এতে চোখে আরামদায়ক হবে। মানসিক সমস্যা: কম্পিউটার ও মোবাইল ব্যবহারে যেসব শারীরিক সমস্যা হতে পারে তার চেয়ে অনেক গুরুতর সমস্যা হচ্ছে মানসিক সমস্যা। ইন্টারনেট সহজলভ্য হওয়ার কারণে আজকাল প্রায় সবাই এটি ব্যবহার করতে পারে। ইন্টারনেটে একদিকে যেমন তথ্য ও জ্ঞানের ভাণ্ডার উন্মুক্ত করে রাখা আছে ঠিক সেরকম সামাজিক নেটওয়ার্ক জাতীয় সার্ভিসের মাধ্যমে অসচেতন ব্যবহারকারীদের মোহগ্রস্থ করে রাখার ব্যবস্থাও করে রাখা আছে। মনোবিজ্ঞানীরা গবেষণা করে দেখাতে শুরু করেছেন যে, মানুষ যেভাবে মাদকে আসক্ত হয়ে যায় সেভাবে অতিরিক্ত কম্পিউটার ব্যবহার, ইন্টারনেট বা সামাজিক নেটওয়ার্কে আসক্ত হয়ে যেতে পারে। অতিরিক্ত কম্পিউটার গেম খেলে মৃত্যুবরণ করেছে, এরকম উদাহরণও আছে। কাজেই সব সময়ই মনে রাখতে হবে আধুনিক প্রযুক্তি মাত্রই ভালো নয়। পৃথিবীতে যেমন অনেক অপ্রয়োজনীয় এবং ক্ষতিকর প্রযুক্তি আছে ঠিক সেরকম ভালো প্রযুক্তির অপব্যবহারের কারণে সেটি আমাদের জীবনে অভিশাপ হয়ে দেখা দিতে পারে। তবে এসবের নিয়ন্ত্রিত ব্যবহারই আমাদের সকল সমস্যার সমাধান দিতে পারে।
SSC পদার্থবিজ্ঞান অধ্যায়-১৪ : জীবন বাঁচাতে পদার্থবিজ্ঞান CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · পদার্থবিজ্ঞান · অধ্যায়-১৪ : জীবন বাঁচাতে পদার্থবিজ্ঞান · সৃজনশীল
উদ্দীপকের যন্ত্র দুটির কার্যকরী ব্যবহারের কী পদক্ষেপ নেয়া যেতে পারে…
উদ্দীপক
Chittagong · 2019
উত্তর
উত্তর