কোনো বস্তুকে তরলে নিমজ্জিত করলে ওজন হারায় বলে মনে হয় কেন- ব্যাখ্যা কর।
উত্তর: কোনো বস্তুকে তরলে নিমজ্জিত করলে এর ওপর ঊর্ধ্বমুখী বল বা প্লবতা কাজ করে। এ কারণে বস্তুটি ওজন হারায় বলে মনে হয়। নিমজ্জিত বস্তুর ওপর ক্রিয়ারত এই ঊর্ধ্বমুখী বল বা প্লবতা বস্তু কর্তৃক অপসারিত তরলের ওজনের সমান। বস্তুর প্রকৃত ওজন হতে এই প্লবতা বিয়োগ করলে নিট বল বা আপাত ওজন পাওয়া যায় যা বস্তুর প্রকৃত ওজন থেকে কম। তাই তরলে নিমজ্জিত বস্তু ওজন হারায় বলে মনে হয়।
SSC পদার্থবিজ্ঞান অধ্যায়-৬ : বস্তুর ওপর তাপের প্রভাব (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · পদার্থবিজ্ঞান · অধ্যায়-৬ : বস্তুর ওপর তাপের প্রভাব (Full Syllabus) · সৃজনশীল
কোনো বস্তুকে তরলে নিমজ্জিত করলে ওজন হারায় বলে মনে হয় কেন- ব্যাখ্যা কর।
উত্তর
