বিশুদ্ধ পানি অপেক্ষা সমুদ্রের পানিতে শব্দের বেগ বেশি কেন?
উত্তর: আমরা জানি, তরল পদার্থের ক্ষেত্রে শব্দের বেগ মাধ্যমের ঘনত্বের বর্গমূলের ব্যস্তানুপাতিক এবং আয়তন গুণাঙ্কের বর্গমূলের সমানুপাতিক। বিশুদ্ধ পানি অপেক্ষা সমুদ্রের পানির ঘনত্ব এবং আয়তন গুণাঙ্ক এর মান বেশি হয়। বিশুদ্ধ পানি অপেক্ষা সমুদ্রের পানির ঘনত্ব বেশি। কিন্তু আয়তন গুণাংক আরও বেশি হওয়ায় আয়তন গুণাংক ও ঘনত্বের অনুপাত বিশুদ্ধ পানির তুলনায় বড় হয়। তাই বিশুদ্ধ পানি অপেক্ষা সমুদ্রের পানিতে শব্দের বেগ বেশি।
SSC পদার্থবিজ্ঞান অধ্যায়-৬ : বস্তুর ওপর তাপের প্রভাব (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · পদার্থবিজ্ঞান · অধ্যায়-৬ : বস্তুর ওপর তাপের প্রভাব (Full Syllabus) · সৃজনশীল
বিশুদ্ধ পানি অপেক্ষা সমুদ্রের পানিতে শব্দের বেগ বেশি কেন?
উত্তর
