খালি পায়ে ইটের খোয়াযুক্ত রাস্তার উপর দিয়ে হাঁটা কষ্টকর কেন? ব্যাখ্যা কর।
উত্তর: সমান ইটের রাস্তায় খালি পায়ে হাঁটার তুলনায় ইটের খোয়ার উপর দিয়ে হাঁটা কষ্টসাধ্য। আমরা জানি, চাপ, [গণিত] (F = বল, A= ক্ষেত্রফল) অর্থাৎ পৃষ্ঠতলের ক্ষেত্রফল যত কম হবে চাপ তত বেশি হবে। সমান ইটের রাস্তা দিয়ে হাঁটার সময় ইটের পৃষ্ঠতলের ক্ষেত্রফল বেশি থাকে। ফলে পায়ে কম চাপ অনুভূত হয়। কিন্তু ইটের খোয়ার উপর দিয়ে হাঁটার সময় ইটের খোয়ার পৃষ্ঠতলের ক্ষেত্রফল কম থাকে। ফলে পায়ে বেশি চাপ অনুভূত হয়। তাই ইটের খোয়ার উপর দিয়ে, হাঁটা কষ্টসাধ্য। [চিত্র]
SSC পদার্থবিজ্ঞান অধ্যায়-৬ : বস্তুর ওপর তাপের প্রভাব (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · পদার্থবিজ্ঞান · অধ্যায়-৬ : বস্তুর ওপর তাপের প্রভাব (Full Syllabus) · সৃজনশীল
খালি পায়ে ইটের খোয়াযুক্ত রাস্তার উপর দিয়ে হাঁটা কষ্টকর কেন? ব্যাখ্যা কর।
উত্তর

