তাপ প্রয়োগে [গণিত] , [গণিত] ও [গণিত] এর প্রসারণ ভিন্ন হয় -বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপকের A বস্তুটি কঠিন, B বস্তুটি তরল এবং C বস্তুটি একটি গ্যাসীয় পদার্থ। প্রায় সকল পদার্থই তাপ প্রয়োগে প্রসারিত হয় আর তাপ অপসারণে সংকুচিত হয়। যখন কোনো বস্তু উত্তপ্ত হয়, তখন বস্তুটির প্রত্যেক অণুর তাপশক্তি তথা গতিশক্তি বৃদ্ধি পায়। কঠিন পদার্থের বেলায় আন্তঃআণবিক বলের বিপরীতে অণুগুলো আরো বর্ধিত শক্তিতে স্পন্দিত হতে থাকে ফলে সাম্যাবস্থা থেকে অণুগুলোর সরণ বৃদ্ধি পায়। কিন্তু প্রতিটি অণু এর সাম্যাবস্থা থেকে সরে যাবার সময় টান অনুভব করে। অর্থাৎ, একটি অণু যখন পার্শ্ববর্তী অণুর কাছাকাছি যেতে চায় তখন বিকর্ষণ অনুভব করে। আবার আন্তঃআণবিক দূরত্ব যখন বৃদ্ধি পায় তখন আকর্ষণ অনুভব করে। তাপমাত্রা বৃদ্ধির কারণে কঠিন বস্তুর অণুগুলো স্পন্দিত হতে থাকে তবে তা সরল ছন্দিত স্পন্দন নয়। এর কারণ, দুই অণুর মধ্যে দূরত্ব সাম্যাবস্থার তুলনায় যদি কমে যায় তাহলে বিকর্ষণ বল দ্রুত বৃদ্ধি পায়। কিন্তু এদের মধ্যে দূরত্ব সাম্যাবস্থার তুলনায় বৃদ্ধি পেলে আকর্ষণ বল তত দ্রুত বৃদ্ধি পায় না। ফলে তাপমাত্রা বৃদ্ধি পাবার ফলে কঠিন বস্তুর মধ্যে অণুগুলো যখন কাঁপতে থাকে তখন একই শক্তি নিয়ে ভিতর দিকে যতটা সরে আসতে পারে, বাইরের দিকে তার চেয়ে বেশি সরে যেতে পারে। এর ফলে প্রত্যেক অণুর গড় সাম্যাবস্থান বাইরের দিকে সরে যায় এবং বস্তুটি প্রসারণ লাভ করে। তরল পদার্থের বেলায় আন্তঃআণবিক বলের প্রভাব কঠিন পদার্থের তুলনায় কম বলে তাপের কারণে এর প্রসারণ বেশি হয়। বায়বীয় পদার্থের বেলায় তাপমাত্রা বৃদ্ধি পেলে অণুগুলোর ছুটাছুটি বৃদ্ধি পায়। তদুপরি গ্যাসীয় অবস্থায় অণুগুলোর মধ্যে আন্তঃআণবিক বল থাকে না বললেই চলে। তাই সমান তাপ প্রয়োগে গ্যাসীয় পদার্থের প্রসারণ সবচেয়ে বেশি হয়। অর্থাৎ, তাপীয় প্রসারণ গ্যাসীয় পদার্থে সবচেয়ে বেশি, তরলে তার চেয়ে কম এবং কঠিন পদার্থে সবচেয়ে কম। সুতরাং, বলা যায়, অর্থাৎ তাপ প্রয়োগে [গণিত] , [গণিত] ও [গণিত] এর প্রসারণ ভিন্ন হয়।
SSC পদার্থবিজ্ঞান অধ্যায়-৬ : বস্তুর ওপর তাপের প্রভাব (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · পদার্থবিজ্ঞান · অধ্যায়-৬ : বস্তুর ওপর তাপের প্রভাব (Full Syllabus) · সৃজনশীল
তাপ প্রয়োগে , ও এর প্রসারণ ভিন্ন হয় -বিশ্লেষণ করো।
উদ্দীপক
ইস্পাতের আয়তন প্রসারণ সহগ = Chittagong · 2019
উত্তর
উত্তর
