গলনাঙ্কের ওপর চাপের প্রভাব ব্যাখ্যা কর।
উত্তর: পদার্থের ওপর চাপের হ্রাস-বৃদ্ধির জন্য গলনাঙ্ক পরিবর্তিত হয়। চাপের জন্য গলনাঙ্কের পরিবর্তন দুইভাবে হতে পারে। i. কঠিন থেকে তরলে রূপান্তরের সময় যেসব পদার্থের আয়তন হ্রাস পায় (যেমন বরফ), চাপ বাড়লে তাদের গলনাঙ্ক কমে যায় অর্থাৎ কম তাপমাত্রায় গলে। ii. কঠিন থেকে তরলে রূপান্তরের সময় যেসব পদার্থের আয়তন বেড়ে যায় (যেমন মোম), চাপ বাড়লে তাদের গলনাঙ্ক বেড়ে যায় অর্থাৎ বেশি তাপমাত্রায় গলে।
SSC পদার্থবিজ্ঞান অধ্যায়-৬ : বস্তুর ওপর তাপের প্রভাব (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · পদার্থবিজ্ঞান · অধ্যায়-৬ : বস্তুর ওপর তাপের প্রভাব (Full Syllabus) · সৃজনশীল
গলনাঙ্কের ওপর চাপের প্রভাব ব্যাখ্যা কর।
উত্তর
