ভেজা মেঝে শুকানোর জন্য ফ্যান চালানো হয় কেন? ব্যাখ্যা করো।
উত্তর: ভেজা মেঝে শুকানোর সময় মেঝের ওপর থাকা পানি বাষ্পীভূত হয়। বাষ্পীভূত জলীয় বাষ্প মেঝের ওপরের বায়ুতে জায়গা করে নেয়, ফলে অধিকতর বাষ্পায়নের হার কমে যায়। ফ্যান ছেড়ে দিলে ফ্যানের বাতাস উক্ত স্থান হতে জলীয় বাষ্পপূর্ণ বাতাস সরিয়ে দেয়। ফলে মেঝের পানি সহজে বাষ্পীভূত হয় ও বাষ্পায়নের হার বৃদ্ধি পায়। এ কারণে ভেজা মেঝে শুকানোর জন্য ফ্যান চালানো হয়।
SSC পদার্থবিজ্ঞান অধ্যায়-৬ : বস্তুর ওপর তাপের প্রভাব (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · পদার্থবিজ্ঞান · অধ্যায়-৬ : বস্তুর ওপর তাপের প্রভাব (Full Syllabus) · সৃজনশীল
ভেজা মেঝে শুকানোর জন্য ফ্যান চালানো হয় কেন? ব্যাখ্যা করো।
উত্তর
