বৈদ্যুতিক বর্তনীতে ফিউজ এর ব্যবহারের কারণ ব্যাখ্যা কর।
উত্তর: ফিউজ হলো সরু ও নিম্ন গলনাঙ্কবিশিষ্ট টিন ও সীসার সংকর ধাতুর তৈরি তার যা চিনামাটির কাঠামোর উপর দিয়ে আটকানো থাকে। এর মধ্য দিয়ে নির্দিষ্ট মাত্রার অতিরিক্ত তড়িৎ প্রবাহিত হলে অত্যন্ত উত্তপ্ত হয়ে গলে গিয়ে তড়িৎ বর্তনী বিচ্ছিন্ন হয়ে যায় এবং তড়িৎ প্রবাহ বন্ধ হয়ে যায়, যার ফলে বৈদ্যুতিক যন্ত্রপাতি রক্ষা পায়। বাড়িতে বৈদ্যুতিক লাইনে বা যে কোনো তড়িৎ বর্তনীতে তড়িৎ প্রবাহ একটি নির্দিষ্ট মান অতিক্রম করলে উৎপন্ন তাপের ফলে অগ্নিকাণ্ড ঘটতে পারে। এ ধরনের দুর্ঘটনা এড়ানোর জন্য বর্তনীতে ফিউজ ব্যবহার করা হয়।
SSC পদার্থবিজ্ঞান অধ্যায়-৬ : বস্তুর ওপর তাপের প্রভাব (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · পদার্থবিজ্ঞান · অধ্যায়-৬ : বস্তুর ওপর তাপের প্রভাব (Full Syllabus) · সৃজনশীল
বৈদ্যুতিক বর্তনীতে ফিউজ এর ব্যবহারের কারণ ব্যাখ্যা কর।
উত্তর
