“দেশেই তো আমার শিকড়।"- উদ্দীপকে শিহাবের এই কথাটি কবিতার আলোকে বিশ্লেষণ করো।
উত্তর: 'আমি কোনো আগন্তুক নই' কবিতার কবির মতো উদ্দীপকের শিহাবও তাঁর জন্ম ভূমির সঙ্গে শিকড়ের সম্পর্ক অনুভব করায় “দেশেই তো আমার শিকড়” মন্তব্যটি তাৎপর্যপূর্ণ। 'আমি কোনো আগন্তুক নই' কবিতায় গ্রামীণ জনপদের মধ্যে কবি শেকড় খুঁজে পেয়েছেন। বাংলার নানা অনুষঙ্গ, প্রাকৃতিক উপাদান ঘিরে রয়েছে কবির অস্তিত্ব। এই অনুভূতি অন্তহীন। এভাবেই তিনি জন্ম ভূমির সঙ্গে গভীর ভাবে সম্পৃক্ত। উদ্দীপকের শিহাব জন্ম ভূমির সঙ্গে নাড়ির সম্পর্ক খুঁজে পেয়েছেন। উচ্চশিক্ষার জন্য বিদেশে গিয়ে স্থায়ী ভাবে বসবাস শুরু করলেও সত্তা থেকে জন্ম ভূমিকে মুছে ফেলতে পারেননি। শেষ জীবনে তিনি গভীর ভাবে উপলব্ধি করেছেন জন্মভূমিকে। 'আমি কোনো আগন্তুক নই' কবিতায়ও কবি জন্মভূমির সঙ্গে নিজের সম্পৃক্ততা তুলে ধরেছেন। দেশের নানা উপাদান, অনুষঙ্গ তাঁর অস্তিত্বের সঙ্গে মিশে আছে। 'আমি কোনো আগন্তুক নই' কবিতায় কবির আত্মোপলব্ধির দিকটি ফুটে উঠেছে। তিনি অকপটে স্বীকার করেছেন তাঁর অস্তিত্বে মিশে থাকা গ্রামীণ জনপদের কথা। এদেশের প্রকৃতি ও মানুষ কবির সত্তায় গভীর ভাবে মিশে আছে। এভাবেই তিনি দেশকে আপন সত্তায় অনুভব করেছেন। উদ্দীপকের শিহাবও বিদেশে থেকে দেশকে গভীর ভাবে অনুভব করেছেন, দেশের মাঝেই নিজের শেকড়কে খুঁজে পেয়েছেন। তাই আলোচ্য মন্তব্যটি তাৎপর্যবাহী।
SSC বাংলা ১ম পত্র আমি কোনো আগন্তুক নই CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · আমি কোনো আগন্তুক নই · সৃজনশীল
“দেশেই তো আমার শিকড়।"- উদ্দীপকে শিহাবের এই কথাটি কবিতার আলোকে বিশ্ল…
উদ্দীপক
Mymensingh · 2026
উত্তর
উত্তর
উত্তর
উত্তর