শেয়ারFacebookWhatsApp

"উদ্দীপকের দ্বিতীয় স্তবকে 'আমি কোনো আগন্তুক নই' কবিতার মূল চেতনার প্রতিফলন ঘটেছে।"- উক্তিটির যথার্থতা নিরূপণ কর।

উত্তর: ◉ জন্মভূমির সঙ্গে মানুষের আজীবনের সম্পর্ক, আপন সত্তায় স্বদেশকে অনুভব করার বিষয়ে যোগসূত্র থাকায় “উদ্দীপকের দ্বিতীয় স্তবকে 'আমি কোনো আগন্তুক নই' কবিতার মূল চেতনার প্রতিফলন ঘটেছে।”- মন্তব্যটি যথার্থ। ◉ 'আমি কোনো আগন্তুক নই' কবিতায় কবি জন্মভূমির সঙ্গে তাঁর নিজের বন্ধন ও মানুষের অবিচ্ছেদ্য সম্পর্কের দিকটি তুলে ধরেছেন। এখানে গ্রামীণ প্রকৃতির নানা অনুষঙ্গে কবির প্রাত্যহিক জীবনের সম্পৃক্ততার দিকটি প্রকাশ পেয়েছে। গ্রামের মাঠ-ঘাট, আকাশ, ফুল-পাখি, জোনাকি, পুকুর, মাছরাঙা সবই কবির বহু দিনের চেনা। তারাও তাকে ভালো করে চেনে। কবির মতো, মানুষও জন্মভূমির মধ্যে শিকড় গেড়ে থেকেই সমগ্র দেশকে আপন করে পায়। ◉ উদ্দীপকের দ্বিতীয় স্তবকে কবি তাঁর জন্মভূমি বাংলার জন্য আকুলতা ব্যক্ত করেছেন। কবি যে দেশেই থাকেন তার জন্য তিনি সদা জেগে থাকেন। জন্মভূমি তাঁর কাছে স্বর্গের চেয়েও শ্রেষ্ঠ। উক্ত দিকটি 'আমি কোনো আগন্তুক নই' কবিতার কবির মধ্যেও লক্ষণীয়। কবি তাঁর জন্মভূমির সঙ্গে নিজের সম্পর্ক প্রমাণ করার জন্য এর নানা অনুষঙ্গকে সাক্ষী বানিয়েছেন। তিনি বারবার বলেছেন তিনি কোনো আগন্তুক নন, বরং জন্মভূমির প্রতিটি বস্তু ও মানুষ তাঁর চিরপরিচিত। ◉ 'আমি কোনো আগন্তুক নই' কবিতায় আসমান, জমিনের ফুল, জোনাকি, পুকুর, মাছরাঙা, ধানখেত- এ সবকিছুই কবির দেশের মাটির প্রতি গভীর মমতাকে আরও গভীরতর করেছে। স্বদেশের সবকিছুই কবির অস্থিমজ্জায় গ্রথিত হয়ে আছে। জন্মভূমির সঙ্গে কবির এমন গভীর সম্পর্ক এবং তার প্রতি অকৃত্রিম ভালোবাসার দিকটিই উদ্দীপকের দ্বিতীয় - স্তবকে প্রতিফলিত হয়েছে। তাই বলা যায়, প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ।

SSC বাংলা ১ম পত্র আমি কোনো আগন্তুক নই CQ — Prosthuti প্রশ্নব্যাংক

SSC · বাংলা ১ম পত্র · আমি কোনো আগন্তুক নই · সৃজনশীল

"উদ্দীপকের দ্বিতীয় স্তবকে 'আমি কোনো আগন্তুক নই' কবিতার মূল চেতনার প…

উদ্দীপক

"বাংলা আমার আমি বাংলার বাংলা আমার জন্মভূমি গঙ্গা ও যমুনা, পদ্মা ও মেঘনা, বহিছে যাহার চরণ চুমি। . . . . . . . . . . . . . . . . . . . হৃদয় আমার বাংলার লাগি, যে দেশেই থাকি সদা থাকে জাগি, স্বর্গ হতেও শ্রেষ্ঠ সে আমার বাংলা আমার অমিয় ধারা।"

Sylhet · 2025

উত্তর

'আমি কোনো আগন্তুক নই' কবিতায় কবির চিরচেনা স্বজন কদম আলী।

উত্তর

◉ "আমি স্বাপ্নিক নিয়মে এখানেই থাকি"- কথাটির দ্বারা কবির স্বপ্নময় স্বদেশের সঙ্গে মিলে থাকাকে বুঝিয়েছেন। ◉ 'আমি কোনো আগন্তুক নই' কবিতায় কবি নিজের জন্মভূমির প্রতি তাঁর গভীর অনুরাগ প্রকাশ করেছেন। কবি যে দেশে জন্মেছেন সেই দেশটি স্বপ্নময়। সেই দেশের গ্রাম, গ্রামীণ প্রকৃতি ও জনজীবন প্রায় একই ধরনের স্বপ্নের স্পর্শ মাখা। কবিও সেই স্বপ্নময়তাকে ধারণ করেই বেড়ে উঠেছেন। অবাধ ও অবারিত স্বপ্নের মতো কবি সেখানে ছিলেন, এখনো তিনি সারা দেশের অস্তিত্বের সঙ্গেই মিশে আছেন।

উত্তর

◉ উদ্দীপকের প্রথম স্তবকের সঙ্গে 'আমি কোনো আগন্তুক নই' কবিতায় বর্ণিত জন্মভূমির সঙ্গে কবির গভীর বন্ধনের দিকটির সাদৃশ্য রয়েছে। ◉ 'আমি কোনো আগন্তুক নই' কবিতায় কবি জন্মভূমির সঙ্গে নিজের - সম্পৃক্ততার মাধ্যমে জন্মভূমির প্রতি এদেশের মানুষের অবিচ্ছেদ্য সম্পর্কের দিকটি তুলে ধরেছেন। তিনি গ্রামের পথ-ঘাট; ধানখেত, নদীর কিনার, সেখানকার মানুষজন, কদম আলী, জমিলার মা প্রভৃতির কথা বলেছেন। গ্রামীণ প্রকৃতির সঙ্গে তাঁর বন্ধন ও মানুষের বেড়ে ওঠার বিষয়টি এতে প্রতিফলিত হয়েছে। এখানকার প্রকৃতি, পরিবেশ, পাখি, কার্তিকের ধানখেত সবই কবির চেনা। তারাও কবিকে চেনে, কারণ কবি কোনো আগন্তুক নন। ◉ উদ্দীপকের প্রথম স্তবকে কবি বাংলার সঙ্গে নিজের গভীর সম্পর্কের দিকটি তুলে ধরেছেন। কবি বাংলায় জন্মগ্রহণ করেছেন, যার চরণ স্পর্শ করে বয়ে গেছে গঙ্গা, যমুনা, পদ্মা ও মেঘনা। উদ্দীপকের এ বিষয়টি 'আমি কোনো আগন্তুক নই' কবিতার জন্মভূমির প্রতি কবির গভীর ভালোবাসার সঙ্গে সাদৃশ্যপূর্ণ। কবিতায় কবি নিজেকে জন্মভূমির সন্তান বলে দাবি করেছেন। এতে জন্মভূমির প্রতি তাঁর গভীর অনুভবটি প্রকাশ পেয়েছে। কবির এই অনুভব স্বদেশপ্রেমের সঙ্গে সম্পৃক্ত, যা উদ্দীপকে ফুটে উঠেছে।

উত্তর

◉ জন্মভূমির সঙ্গে মানুষের আজীবনের সম্পর্ক, আপন সত্তায় স্বদেশকে অনুভব করার বিষয়ে যোগসূত্র থাকায় “উদ্দীপকের দ্বিতীয় স্তবকে 'আমি কোনো আগন্তুক নই' কবিতার মূল চেতনার প্রতিফলন ঘটেছে।”- মন্তব্যটি যথার্থ। ◉ 'আমি কোনো আগন্তুক নই' কবিতায় কবি জন্মভূমির সঙ্গে তাঁর নিজের বন্ধন ও মানুষের অবিচ্ছেদ্য সম্পর্কের দিকটি তুলে ধরেছেন। এখানে গ্রামীণ প্রকৃতির নানা অনুষঙ্গে কবির প্রাত্যহিক জীবনের সম্পৃক্ততার দিকটি প্রকাশ পেয়েছে। গ্রামের মাঠ-ঘাট, আকাশ, ফুল-পাখি, জোনাকি, পুকুর, মাছরাঙা সবই কবির বহু দিনের চেনা। তারাও তাকে ভালো করে চেনে। কবির মতো, মানুষও জন্মভূমির মধ্যে শিকড় গেড়ে থেকেই সমগ্র দেশকে আপন করে পায়। ◉ উদ্দীপকের দ্বিতীয় স্তবকে কবি তাঁর জন্মভূমি বাংলার জন্য আকুলতা ব্যক্ত করেছেন। কবি যে দেশেই থাকেন তার জন্য তিনি সদা জেগে থাকেন। জন্মভূমি তাঁর কাছে স্বর্গের চেয়েও শ্রেষ্ঠ। উক্ত দিকটি 'আমি কোনো আগন্তুক নই' কবিতার কবির মধ্যেও লক্ষণীয়। কবি তাঁর জন্মভূমির সঙ্গে নিজের সম্পর্ক প্রমাণ করার জন্য এর নানা অনুষঙ্গকে সাক্ষী বানিয়েছেন। তিনি বারবার বলেছেন তিনি কোনো আগন্তুক নন, বরং জন্মভূমির প্রতিটি বস্তু ও মানুষ তাঁর চিরপরিচিত। ◉ 'আমি কোনো আগন্তুক নই' কবিতায় আসমান, জমিনের ফুল, জোনাকি, পুকুর, মাছরাঙা, ধানখেত- এ সবকিছুই কবির দেশের মাটির প্রতি গভীর মমতাকে আরও গভীরতর করেছে। স্বদেশের সবকিছুই কবির অস্থিমজ্জায় গ্রথিত হয়ে আছে। জন্মভূমির সঙ্গে কবির এমন গভীর সম্পর্ক এবং তার প্রতি অকৃত্রিম ভালোবাসার দিকটিই উদ্দীপকের দ্বিতীয় - স্তবকে প্রতিফলিত হয়েছে। তাই বলা যায়, প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ।
SSCবাংলা ১ম পত্রআমি কোনো আগন্তুক নই
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

দৃশ্যকল্প-i: শতাব্দীলাঞ্ছিত আর্তের কান্না প্রতি নিঃশ্বাসে আনে লজ্জা; মৃত্যুর ভয়ে ভীরু বসে থাকা, আর না- পরো পরো যুদ্ধের সজ্জা। দৃশ্যকল্প-ii: চিমনির মুখে শোনো সাইরেন-শঙ্খ, গান গায় হাতুড়ি ও কাস্তে তিল তিল মরণেও জীবন অসংখ্য জীবনকে চায় ভালোবাসতে।

Barisal · 2020

ক
রানার কী কাজ নিয়েছে?
খ
"জীবনের সব রাত্রিকে ওরা কিনেছে অল্প দামে।"- উক্তিটির কারণ বর্ণনা কর।
গ
দৃশ্যকল্প । এর ভাবধারার সাথে 'রানার' কবিতার 'এ বোঝা টানার দিন কবে শেষ হবে?'- চরণটির সাদৃশ্যগত দিক ব্যাখ্যা কর।
ঘ
“দৃশ্যকল্প ii যেন 'রানার' কবিতার মূল ভাবনারই প্রতিফলন”- উক্তিটি মূল্যায়ন কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সৃজনশীল প্রশ্ন

3."জীবনের সব রাত্রিকে ওরা কিনেছে অল্প দামে।"- উক্তিটির কারণ বর্ণনা কর।

"জীবনের সব রাত্রিকে ওরা কিনেছে অল্প দামে।"- উক্তিটির কারণ বর্ণনা কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.রানার কী কাজ নিয়েছে?

রানার কী কাজ নিয়েছে?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

সুমন ও মামুন ঢাকায় বসবাস করে। বহু বছর পর সুমন বাড়ি ফিরলে গ্রামের লোকজন উৎসুক দৃষ্টিতে তার দিকে চেয়ে থাকে। সুমন স্কুল বন্ধু ফরিদকে জড়িয়ে ধরে। খোঁজখবর নেয়। তার ক্লান্ত চোখের চাহনি দেখে মর্মাহত হয়, বাড়ির আমগাছে টিয়া-শালিক দেখে রোমাঞ্চিত হয়। অথচ মামুনের বাড়ি ফেরার সময়ই হয়ে ওঠে না। কল্পনায় সে জন্মস্থানের প্রতি টান অনুভব করলেও শহুরে চাকচিক্যকে জীবনের অনুষঙ্গ করে নিয়েছে।

Dhaka · 2020

ক
'আমি কোনো আগন্তুক নই' কবিতায় কোন মাসের উল্লেখ আছে?
খ
কদম আলী অকাল বার্ধক্যে নত কেন? বুঝিয়ে লেখ।
গ
উদ্দীপকের সুমনের ভাবনার সাথে 'আমি কোনো আগন্তুক নই' কবিতার কবি ভাবনার কোন দিকের সাদৃশ্য রয়েছে? ব্যাখ্যা কর।
ঘ
উদ্দীপকে মামুন জন্মস্থানের প্রতি টান অনুভব করলেও 'আমি কোনো আগন্তুক নই' কবিতার কবি ভাবনার সম্পূর্ণ প্রতিনিধিত্ব করে কি? মতামত দাও।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.সৃজনশীল প্রশ্ন

7.কদম আলী অকাল বার্ধক্যে নত কেন? বুঝিয়ে লেখ।

কদম আলী অকাল বার্ধক্যে নত কেন? বুঝিয়ে লেখ।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.'আমি কোনো আগন্তুক নই' কবিতায় কোন মাসের উল্লেখ আছে?

'আমি কোনো আগন্তুক নই' কবিতায় কোন মাসের উল্লেখ আছে?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

"বাংলা আমার আমি বাংলার বাংলা আমার জন্মভূমি গঙ্গা ও যমুনা, পদ্মা ও মেঘনা, বহিছে যাহার চরণ চুমি। . . . . . . . . . . . . . . . . . . . হৃদয় আমার বাংলার লাগি, যে দেশেই থাকি সদা থাকে জাগি, স্বর্গ হতেও শ্রেষ্ঠ সে আমার বাংলা আমার অমিয় ধারা।"

Sylhet · 2025

ক
'আমি কোনো আগন্তুক নই' কবিতায় কবির চিরচেনা স্বজন কে?
খ
'আমি স্বাপ্নিক নিয়মে এখানেই থাকি'- কথাটির দ্বারা কবি কী বুঝিয়েছেন?
গ
উদ্দীপকের প্রথম স্তবকের সাথে 'আমি কোনো আগন্তুক নই' কবিতার সাদৃশ্য তুলে ধর।
ঘ
"উদ্দীপকের দ্বিতীয় স্তবকে 'আমি কোনো আগন্তুক নই' কবিতার মূল চেতনার প্রতিফলন ঘটেছে।"- উক্তিটির যথার্থতা নিরূপণ কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.'আমি স্বাপ্নিক নিয়মে এখানেই থাকি'- কথাটির দ্বারা কবি কী বুঝিয়েছেন?

'আমি স্বাপ্নিক নিয়মে এখানেই থাকি'- কথাটির দ্বারা কবি কী বুঝিয়েছেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.'আমি কোনো আগন্তুক নই' কবিতায় কবির চিরচেনা স্বজন কে?

'আমি কোনো আগন্তুক নই' কবিতায় কবির চিরচেনা স্বজন কে?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

উচ্চশিক্ষার জন্য বিদেশে গিয়ে স্থায়ীভাবে বসবাস করেন শিহাব। জীবনের শেষ বয়সে এসে শৈশবের স্মৃতি তাঁর মনে বারবার ভেসে ওঠে। কুয়াশাভেজা ভোর, ফসলের মাঠ, বর্ষার নদীতে মাছ ধরা প্রভৃতি ঘটনা শিহাবকে স্মৃতিকাতর করে তোলে। দেশে ফিরে আসতে চাইলেও স্ত্রী-সন্তানেরা রাজি হয়নি। তাঁর স্ত্রী বলেন “দেশে তোমার কে আছে?” উত্তরে শিহাব বলেন, “দেশেই তো আমার শিকড়।”

Mymensingh · 2026

ক
'আমি কোনো আগন্তুক নই' কবিতায় মাছরাঙা কোথায় বসে থাকে?
খ
"আমি স্বাপ্নিক নিয়মে এখানেই থাকি।"- চরণটি ব্যাখ্যা করো।
গ
উদ্দীপকের সাথে 'আমি কোনো আগন্তুক নই' কবিতার সাদৃশ্য ব্যাখ্যা করো।
ঘ
“দেশেই তো আমার শিকড়।"- উদ্দীপকে শিহাবের এই কথাটি কবিতার আলোকে বিশ্লেষণ করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

“দৃশ্যকল্প ii যেন 'রানার' কবিতার মূল ভাবনারই প্রতিফলন”- উক্তিটি মূল্যায়ন কর।দৃশ্যকল্প । এর ভাবধারার সাথে 'রানার' কবিতার 'এ বোঝা টানার দিন কবে শেষ হবে?'- চরণ"জীবনের সব রাত্রিকে ওরা কিনেছে অল্প দামে।"- উক্তিটির কারণ বর্ণনা কর।রানার কী কাজ নিয়েছে?উদ্দীপকে মামুন জন্মস্থানের প্রতি টান অনুভব করলেও 'আমি কোনো আগন্তুক নই' কবিতার কবউদ্দীপকের সুমনের ভাবনার সাথে 'আমি কোনো আগন্তুক নই' কবিতার কবি ভাবনার কোন দিকের সকদম আলী অকাল বার্ধক্যে নত কেন? বুঝিয়ে লেখ।'আমি কোনো আগন্তুক নই' কবিতায় কোন মাসের উল্লেখ আছে?উদ্দীপকের প্রথম স্তবকের সাথে 'আমি কোনো আগন্তুক নই' কবিতার সাদৃশ্য তুলে ধর।'আমি স্বাপ্নিক নিয়মে এখানেই থাকি'- কথাটির দ্বারা কবি কী বুঝিয়েছেন?'আমি কোনো আগন্তুক নই' কবিতায় কবির চিরচেনা স্বজন কে?“দেশেই তো আমার শিকড়।"- উদ্দীপকে শিহাবের এই কথাটি কবিতার আলোকে বিশ্লেষণ করো।

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।