কদম আলী অকাল বার্ধক্যে নত কেন? বুঝিয়ে লেখ।
উত্তর: অভাব-দারিদ্র্যের কশাঘাতে জর্জরিত বলে কদম আলী অকাল বার্ধক্যে নত। 'আমি কোনো আগন্তুক নই' কবিতায় কবি গ্রামের পথ-ঘাট, পথ-প্রান্তরের মতো সরু পথ, ধানখেত, নদীর কিনার, সেখানকার মানুষ কদম আলী, জমিলার মা প্রভৃতির কথা বলেছেন। কবি নিজের পরিচয় দিতে গিয়ে অভাবের কারণে না খেতে পাওয়া ক্লান্ত কদম আলীর কথাও স্মরণ করেছেন। চিকিৎসার অভাবে যে অকাল বার্ধক্যের শিকার হয়েছে। কবি কদম আলীকে গ্রামীণ দরিদ্র মানুষের প্রতিনিধি হিসেবে তুলে ধরেছেন।
SSC বাংলা ১ম পত্র আমি কোনো আগন্তুক নই CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · আমি কোনো আগন্তুক নই · সৃজনশীল
কদম আলী অকাল বার্ধক্যে নত কেন? বুঝিয়ে লেখ।
উত্তর