দৃশ্যকল্প । এর ভাবধারার সাথে 'রানার' কবিতার 'এ বোঝা টানার দিন কবে শেষ হবে?'- চরণটির সাদৃশ্যগত দিক ব্যাখ্যা কর।
উত্তর: দৃশ্যকল্প-i এর ভাবধারার সাথে 'এ বোঝা টানার দিন কবে শেষ হবে?'- চরণটির সাদৃশ্য রয়েছে। সমাজের শ্রমজীবী মানুষের শ্রম ও ত্যাগের ফলে সভ্যতার অগ্রযাত্রা অব্যাহত থাকে। অথচ তারা সমাজে মূল্য ও মর্যাদা পায় না। তারা উঁচু শ্রেণি দ্বারা নানাভাবে নির্যাতিত ও অবহেলিত। 'রানার' কবিতায় কবি শ্রমজীবী মানুষের জীবনযাপন, দুঃখ ও পেশাগত দায়িত্ব পালনে তাদের সততার দিকটি তুলে ধরেছেন। রানার মানুষের সুখ-দুঃখের অনেক অজানা সংবাদ বহন করে নিয়ে যায়। সে পিঠে খবরের বোঝা, মানি অর্ডার নিয়ে দস্যুর ভয় উপেক্ষা করে লন্ঠন জ্বালিয়ে রাতের অন্ধকারে একা ছুটে চলে। অভাবে, ক্লান্তিতে ক্ষয়ে ক্ষয়ে গেলেও সে দায়িত্বে অবহেলা করে না। অথচ সমাজ তাকে তার ন্যায়্য প্রাপ্য দেয় না। কবি তাই প্রশ্ন করেছেন- এ বোঝা টানার দিক কবে শেষ হবে? উদ্দীপকে কবির মনে যুগ যুগ ধরে আর্তের কান্নার কথা বলেছেন। এই অবস্থা থেকে আর্ত, লাঞ্ছিত মানুষদের কবি মৃত্যুর ভয়ে আর বসে না থেকে যুদ্ধের সাজ পরে প্রতিবাদ করতে বলেছেন।
SSC বাংলা ১ম পত্র আমি কোনো আগন্তুক নই CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · আমি কোনো আগন্তুক নই · সৃজনশীল
দৃশ্যকল্প । এর ভাবধারার সাথে 'রানার' কবিতার 'এ বোঝা টানার দিন কবে শ…
উদ্দীপক
Barisal · 2020
উত্তর
উত্তর
উত্তর
উত্তর