"খোদার কসম আমি কোনো ভিনদেশি পথিক নই"- কবি কেন একথা বলেছেন? ব্যাখ্যা করো।
উত্তর: "খোদার কসম আমি ভিনদেশি পথিক নই"- কবি জন্মসূত্রে এ দেশের মানুষ এবং তিনি বিদেশি কেউ নন বলে এ কসম করেছেন। 'আমি কোনো আগন্তুক নই' কবিতায় জন্মভূমির সঙ্গে কবির সম্পর্ক আজীবনের। জন্মভূমির সঙ্গেই কবির অস্তিত্বের শেকড় গাঁথা। তিনি কোনো আগন্তুক নন। এ দেশের প্রকৃতি, জনপদ সব যেমন কবির চেনা, তেমনই কবিকেও সবাই চেনে। আসমানের তারা, জমিনের ফুল, জোনাকি, গাছ সব সাক্ষী- কবি কোনো অভ্যাগত নন। তবুও সবার কাছে এটি আরও বিশ্বাসযোগ্য করতে কবি খোদার কসম করে বলেছেন তিনি এদেশের মানুষ, কোনো ভিনদেশি পথিক নন। কবি মূলত এ কসমের মাধ্যমে দেশের প্রতি তার প্রগাঢ় অনুভূতিকে প্রকাশ করেছেন।
SSC বাংলা ১ম পত্র আমি কোনো আগন্তুক নই CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · আমি কোনো আগন্তুক নই · সৃজনশীল
"খোদার কসম আমি কোনো ভিনদেশি পথিক নই"- কবি কেন একথা বলেছেন? ব্যাখ্যা করো।
উত্তর