'দস্যুর ভয়, তার চেয়ে ভয় কখন সূর্য ওঠে?' ব্যাখ্যা করো।
উত্তর: প্রশ্নোক্ত চরণটির মাধ্যমে কবি রানারের যথা সময়ে ডাক পৌছে দেওয়ার তাড়ার দিকটির প্রতি ইঙ্গিত করেছেন। রানারের কাজ সূর্যোদয়ের পূর্বেই গন্তব্যস্থলে ডাক পৌছে দেওয়া। এ কাজটি তাদের নিময়ানুবর্তী হয়ে অত্যন্ত নিষ্ঠার সাথে পালন করতে হয়। এজন্য সূর্যোদয়ের পূর্বে তার গন্তব্যে পৌঁছাতে হয়। অন্যথায় তা দায়িত্বে অবহেলা বলে গণ্য হবে; যা তার জীবন ও জীবিকার ওপর নেতিবাচক প্রভাব ফেলবে। তাই সময়মতো কাজ শেষ করতে না পারার ব্যর্থতার কথা ভেবে তারা সূর্য ওঠার বিষয়টি নিয়ে চিন্তিত থাকে।
SSC বাংলা ১ম পত্র রানার CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · রানার · সৃজনশীল
'দস্যুর ভয়, তার চেয়ে ভয় কখন সূর্য ওঠে?' ব্যাখ্যা করো।
উত্তর