রানারের কাছে পৃথিবীটা কালো ধোঁয়া মনে হয় কেন? বুঝিয়ে লেখ।
উত্তর: ঘরে অভাবের কারণে রানারের কাছে পৃথিবীটাকে 'কালো ধোঁয়া' মনে হয়। রানারের জীবন অত্যন্ত দুঃসহ। সে রাতের পথে পথে চলে নতুন খবর আনা-নেওয়ার কাজ করে। তার পরিশ্রমে মূল্য খুবই সামান্য। ঘরে প্রিয়তমা স্ত্রী থাকলেও রানার তাকে সময় দিতে পারে না। সংসারে অভাবের কারণে পৃথিবীর কোনো রং, রস রানাকে আকর্ষণ করে না। দারিদ্র্যের অন্ধকার তার জীবনকে গ্রাস করেছে যেন। তাই রানারের কাছে পৃথিবীটাকে 'কালো ধোঁয়া' মনে হয়।
SSC বাংলা ১ম পত্র রানার CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · রানার · সৃজনশীল
রানারের কাছে পৃথিবীটা কালো ধোঁয়া মনে হয় কেন? বুঝিয়ে লেখ।
উত্তর