তার জীবনের 'স্বপ্নের মতো পিছে সরে যায় বন'- একথা বলার কারণ ব্যাখ্যা করো।
উত্তর: রানারের জীবন নিয়ে দেখা কোনো স্বপ্নই পূরণ হয়নি- এখানে কবি সে কথাই বলেছেন। সকল মানুষের জীবনেই স্বপ্ন থাকে। কারও স্বপ্ন পূরণ হয় কারও হয় না। তেমনি স্বপ্ন ছিল রানারের জীবনেও। তবে সে স্বপ্ন পূরণ হওয়ার কোনো তথ্য আমাদের জানা নেই। তার সকল স্বপ্ন পেছনে চলে গেছে, যেমন তার চলার পথ থেকে বন সরে যায় ক্রমশ। নানা গাছে বন সমৃদ্ধ থাকে তেমনি রানারের জীবনের স্বপ্নগুলোও হয়তো নানা শাখাপ্রশাখায় পরিপূর্ণ ছিল; কিন্তু কোনোটাই পূরণ হয়নি।
SSC বাংলা ১ম পত্র রানার CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · রানার · সৃজনশীল
তার জীবনের 'স্বপ্নের মতো পিছে সরে যায় বন'- একথা বলার কারণ ব্যাখ্যা করো।
উত্তর